• রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
সেরা অনুসন্ধানী সাংবাদিকতায় পুরস্কৃত সাংবাদিক জুয়েল খন্দকার নওগাঁয় মানাপের উদ্যোগে ঈদ শুভেচ্ছা উপহার বিতরণ ৩৭ নং ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠনের দোয়া ও ইফতার মাহফিলে ইশরাক হোসেন লালপুরে সমাজসেবক মামুনের উদ্যোগে ইফতারি মাহফিল দক্ষিণ হালিশহরে নৌবাহিনী অবসর প্রাপ্ত সদস্য কল্যাণ সংস্থার ইফতার মাহফিল ঢাকা প্রেসক্লাবের সভাপতিকে পাকিস্তান জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য ও বাংলাদেশ শাখার সভাপতি নির্বাচিত করায় শুভেচ্ছা ইরানের পাল্টা হামলায় হতাহত ২০০’র বেশি মার্কিন সেনা ইসরায়েলি সেনা ঘাঁটিতে হামলার দাবি হিজবুল্লাহর হঠাৎ হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী, দেখলেন অর্ধেক চিকিৎসকই অনুপস্থিত সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা: অল্পের জন্য রক্ষা

কুমিল্লায় ১০ কেজি গাঁজা’সহ আটক ০২

নিজস্ব প্রতিবেদক : / ১২৩ Time View
Update : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪

কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরা বাজার এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে র‍্যাব-১১।

সোমবার (৩০ সেপ্টেম্বর ) র‍্যাব- ১১, সিপিসি- ২ কুমিল্লার উপ-পরিচালক লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (৩০ সেপ্টেম্বর ) র‍্যাব-১১, সিপিসি-২ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন নাজিরা বাজার এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযানে ১০ কেজি গাঁজাসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত ব্যাক্তি হলো- ১। চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার পূর্ব হাসনাবাদ এলাকার মৃত সিরাজুল ইসলাম এর ছেলে মোঃ নূর নবী (৬৫), ২৷ চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার আকবর শাহ বিশ্ব কলোনী কাচাঁবাজার গ্রামের মোঃ আজিজুল হক এর ছেলে মোঃ আব্দুল রহীম উল্লাহ(২৬)৷ এসময় মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি মিনি ট্রাক উদ্ধার করা হয়।
র‍্যাব জানায় গ্রেফতারকৃত আসামীদ্বয়কে জিজ্ঞাসাবাদে আরো জানায় যে, তারা দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজসে জব্দকৃত মিনি ট্রাক ব্যবহার করে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও মাদক সেবীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category