• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

দুর্ঘটনার কবলে অপূর্ব-ফারিণ-পাভেল

অনলাইন ডেস্ক / / / ১২৫ Time View
Update : শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪

দুর্ঘটনায় কবলে পড়ে আহত হয়েছেন অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব, পাভেল ও তাসনিয়া ফারিণ। সম্প্রতি তারা শুটিংয়ের সময় ‍দুর্ঘটনায় পড়েন বলে জানিয়েছেন নাট্য নির্মাতা কাজল আরেফিন অমি।  নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি একথা জানান।

পোস্টে তিনি বলেন, ‘আমাদের হাউ সুইট এর একটি দৃশ্য শুটিংয়ের সময় দুর্ভাগ্যবশত স্কুটি দিয়ে দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাভেল, তাসনিয়া ফারিন এবং অপূর্ব ভাই কিছুটা আহত হয়।’

কলাকুশলীরা এখন সুস্থ আছে বলেও জানিয়েছেন অমি। তিনি বলেন, ‘সাথে সাথে আমরা হাসপাতালে আসলে ডাক্তার নিশ্চিত করেন পাভেল, ফারিণ এবং অপূর্ব ভাই এখন সম্পূর্ণ সুস্থ আছেন। আপাতত তারা হাসপাতালে ভর্তি আছেন। খুব দ্রুত আমরা আবার স্বাভাবিক কাজে ফিরতে পারবো। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’

তবে অপূর্ব, ফারিন বা পাভেলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। তারা কোন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন তাও জানা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category