• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

এসএসসির পরীক্ষার ফরম পূরণের সময় বাড়লো

অনলাইন ডেস্ক / / / ১১৮ Time View
Update : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫

এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ানো হয়েছে। ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড গত ১৭ ডিসেম্বর সময় শেষ হলেও, আর ৯ দিন সময় বাড়িয়েছে। 

আগামী ২ থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বিলম্ব ফিসহ (জরিমানা) শিক্ষার্থীরা এসএসসির ফরম পূরণ করতে পারবেন।

বুধবার (২৯ জানুয়ারি) বিকেল ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৮ জানুয়ারি) এ সংক্রান্ত চিঠি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে বোর্ড সূত্র।

সদ্য ওএসডি হওয়া পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, বিলম্ব ফিসহ ২০২৫ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণের সময় আগামী ২ ফেব্রুয়ারি থেকে ১০ ফেব্রুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হলো। ফি জমা দেয়ার শেষ তারিখ ১০ ফেব্রুয়ারি।

জানা যায়, গত ১ ডিসেম্বর ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফরম পূরণ শুরু হয়। জরিমানা ছাড়া ৯ ডিসেম্বর পর্যন্ত ফরম পূরণের সুযোগ ছিল। সেদিন প্রথম দফায় সময়সীমা বাড়িয়ে ১৪ ডিসেম্বর করা হয়েছিল। এরপর বিলম্ব ফিসহ ফরম পূরণে ১৫-১৭ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল। যার ফি জমা দেয়ার শেষ তারিখ ছিল ১৮ ডিসেম্বর। এরপর এসএসসির ফরম পূরণ নিয়ে আর কোনো নির্দেশনা ছিল না বোর্ডের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category