• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চম্পার অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

শিবলী সাদিক খান, নিজস্ব প্রতিবেদক / / / ১৩৪ Time View
Update : রবিবার, ৪ মে, ২০২৫

ময়মনসিংহ সদরে লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পার বিরুদ্ধে অনিয়ম দুর্নীতি ও সেচ্ছাচারীতার অভিযোগ এনে তাঁর অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যালয়ের বর্তমান, প্রাক্তন শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় সচেতন নাগরিকসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ।

রোববার (৪ মে) ২০২৫ তারিখ সকালে ময়েজ উদ্দিন মইজুর সভাপতিত্বে ও মহসিন আলমের সঞ্চালনায় রাজগঞ্জ বাজার সাহেব কাচারি লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের সামনে আঞ্চলিক মহাসড়কের উপর ঘন্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়।

বক্তারা অভিযোগ করেন, প্রতিষ্ঠানটির জমি ও আর্থিক লেনদেনে জালিয়াতি, অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য, গোপনে ম্যানেজিং কমিটি গঠনসহ একাধিক গুরুতর অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। একইসঙ্গে পুরনো কমিটিতে থাকা আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টার বিষয়েও ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

বক্তারা একজন দুর্নীতিপরায়ণ ব্যক্তি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে থাকা শিক্ষাব্যবস্থার জন্য মারাত্মক হুমকির কারণ বলে উল্লেখ করেন।

আয়োজকরা জানান, এই আন্দোলন কোনো রাজনৈতিক উদ্দেশ্যে নয় বরং শিক্ষার স্বার্থেই এই প্রতিবাদ। তারা বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে।

বক্তারা প্রশাসনের প্রতি অনতিবিলম্বে প্রধান শিক্ষক আমেনা বেগম চম্পা’র অপসারণ ও একটি সুষ্ঠু তদন্ত কমিটি গঠন করে আইনি পদক্ষেপ গ্রহনের আহ্বান জানান। পরে মানববন্ধন শেষে মহসড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, লেতু মন্ডল উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হারুন উর রশিদ, আবু হানিফ, নোমান ইবনে লতিব, নুরুল ইসলাম মুন্সিসহ সচেতন নাগরিক সমাজ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category