• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

মহার্ঘ ভাতা নিয়ে অর্থ উপদেষ্টা, ‘দেখি কখন থেকে দিতে পারবো, কত দিতে পারবো’

অনলাইন ডেস্ক / / / ১১৮ Time View
Update : মঙ্গলবার, ২০ মে, ২০২৫

সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য পুনরায় মহার্ঘ ভাতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বাজেটে এ বিষয়ে অর্থ বরাদ্দ রাখা হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ।

আজ মঙ্গলবার (২০ মে) ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে গণমাধ্যমকে এ তথ্য জানান অর্থ উপদেষ্টা।

সালেহউদ্দিন আহমেদ বলেন, মহার্ঘ ভাতা এক্টিভলি কনসিডার করছি। একটা কমিটিকে দায়িত্ব দিয়েছি, তারা ওয়ার্কআউট করলে আমার কাছে দেবে।

মহার্ঘ ভাতা চালুর সুযোগ কেমন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হওয়ার চান্স মোটামুটি। কিন্তু হয়তো একটা সময় লাগবে। বাজেটে ওয়ার্কআউট করে দেখি, কখন থেকে দিতে পারবো। কত দিতে পারবো।

কত শতাংশ মহার্ঘ ভাতা দেওয়া হবে, এমন প্রশ্ন করলে অর্থ উপদেষ্টা বলেন, এটা বললে তো সবই বলে দেওয়া হলো।

গত জানুয়ারি থেকেই সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা কার্যকরের পরিকল্পনা ছিল সরকারের। সে অনুযায়ী উদ্যোগও নেওয়া হয়েছিল। কিন্তু সংকটকালীন অর্থনৈতিক পরিস্থিতিতে এ উদ্যোগের সামালোচনা করেন অর্থনীতিবিদরা। এমন প্রেক্ষাপটে তখন মহার্ঘ ভাতা দেওয়া থেকে সরকার সরে এলেও এখন নতুন করে আবারও উদ্যোগ নেয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category