• রবিবার, ০৩ মে ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজি করছে একটি চক্র মন্ত্রীত্ব এতো কঠিন জানলে আমি দায়িত্ব নিতাম না: কৃষিমন্ত্রী কুমিল্লায় তিন কিশোর গ্যাং সদস্য গ্রেফতার  ঢাকা চট্টগ্রাম মহাসড়ক টিপুর্দি দুর্ঘটনা নিহত ২ “নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬” চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্ধোধন: তারেক রহমান বুড়িচংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর সফর উপলক্ষে মতবিনিময় সভা কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় মনিরুল হক চৌধুরী কুমিল্লা ০৮ কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী ছকিনা বেগম গ্রেফতার ‘আমি নির্বাচিত হলে ঢাকা দক্ষিণের বাসিন্দাদের আর ময়লার বিল দিতে হবে না’ পানিতে নিজের ধান তলিয়ে যাওয়ার দৃশ্য দেখে জমিতেই কৃষকের মৃত্যু

প্রশ্ন ফাঁসের থ্রেট আছে, তবে সমস্যা হবে না: শিক্ষা উপদেষ্টা

অনলাইন ডেস্ক / / ১১০ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ জুন, ২০২৫

আজ থেকে শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এই পরীক্ষায় প্রশ্ন ফাঁস নিয়ে থ্রেট আছে, তবে এসএসসির মতো এবারও কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক চৌধুরী রফিকুল (সিআর) আবরার।

বৃহস্পতিবার (২৬ জুন) সকালে রাজধানীর একটি পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অনেক চ্যালেঞ্জ আছে, আগের সমস্যা থেকে শিক্ষা নিয়ে ভালো করে আয়োজন করার চেষ্টা করছি। আশা করি সুশৃঙ্খলভাবে পরীক্ষা শেষ হবে। দ্রুত সময়ের মধ্যে রেজাল্ট দিতে পারবো।

সি আর আবরার আরও বলেন, যানজট ঢাকার চিরাচরিত সমস্যা। তাই পরীক্ষা কেন্দ্রে অভিভাবকদের আরও আগে রওনা দেওয়া দরকার। করোনা ও ডেঙ্গু নিয়ে সতর্কতা, মাস্ক পরাসহ বিভিন্ন নির্দেশনা দেন তিনি।

আজ সকাল ১০টায় বাংলা প্রথম পত্রের মাধ্যমে শুরু হয় এইচএসসির লিখিত পরীক্ষা, যা চলবে ১০ আগস্ট পর্যন্ত। এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা। এবারের এইচএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিচ্ছেন মোট ১২ লাখ ৫১ হাজার ১১১ জন শিক্ষার্থী। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীনে রয়েছেন ১০ লাখ ৫৫ হাজারের বেশি পরীক্ষার্থী, আলিম পরীক্ষার্থী ৮৬ হাজারের বেশি এবং কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৯ হাজারের বেশি। এ বছর দেশের ২ হাজার ৭৯৭টি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, গত বছরের তুলনায় এবার পরীক্ষার্থী কমেছে ৮১ হাজার ৮৮২ জন। ২০২৪ সালে পরীক্ষার্থী ছিল ১৩ লাখ ৩২ হাজার ৯৯৩ জন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category