• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

বিমান থেকে খাবার ফেলায় অপমানিত ফিলিস্তিনিরা!

অনলাইন ডেস্ক / / ১৮৬ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

সাধারণ ফিলিস্তিনিরা ইসরায়েলের টানা অবরোধের মুখে ভয়াবহ দুর্ভিক্ষে পতিত হয়েছেন। গাজা উপত্যকায় একের পর এক প্রাণ হারাচ্ছে শিশুরা। সেই সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরায়েল পরিচালিত তথাকথিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের ত্রাণকেন্দ্রগুলোর কাছে প্রতিদিন ক্ষুধার্ত ফিলিস্তিনিদের গুলি করে হত্যা করছে ইসরায়েলি বাহিনী।

এদিকে এই অবস্থায় বিশ্বব্যাপী নিন্দার মধ্যে গাজায় আকাশ থেকে ত্রাণ ফেলছে কিছু দেশ। সেই খাদ্যগুলো মাটিতে পড়ার পর কুড়িয়ে নিতে চলছে প্রতিযোগিতা। এদিকে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, বিমান থেকে যে ত্রাণ পাঠানো হচ্ছে, তা একটি ‘স্বাগত স্বস্তির’ বিষয় বলে মনে করা হলেও প্রায়শই ত্রাণের প্যালেটগুলো ফেটে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে ক্ষুধার্ত মানুষগুলো খাবারের জন্য বালি আঁচড়ে- মাটি থেকে যা পারা যায়, তা নিতে বাধ্য হচ্ছে। ফিলিস্তিনিরা বলছে, তারা এই প্রক্রিয়ায় সম্পূর্ণ অপমানিত বোধ করছেন। গাজার একজন বাস্তুচ্যুত ফিলিস্তিনি রানা আত্তিয়া আল জাজিরাকে বলেন, ‘আমরা হাড়ের পিছনে ছুটতে থাকা কুকুরের মতো। কেন তারা এভাবে জিনিস ছুঁড়ে মারে? আমরা চাই না, তারা আমাদের এভাবে সাহায্য করুক।’

এদিকে ইসরায়েলের যুদ্ধে বাস্তুচ্যুত এসলাম আল-তেলবানি জানান, তিনিও আকাশ থেকে পড়া সাহায্যের পিছনে দৌড়েছিলেন। তিনি বলেন, ‘আমি গিয়েছিলাম এবং আমার বাচ্চারা প্রার্থনা করছিলো, যেন আমি খাবার নিয়ে ফিরে আসি। তারা দুই দিন ধরে কিছু খায়নি।’

ক্ষুধার্ত সন্তানদের রেখে খাবারের সন্ধানে বের হওয়া এই ফিলিস্তিনি আল জাজিরার সঙ্গে এসব কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। তিনি বলেন, ‘এটা আমার হৃদয় ভেঙে দেয় যে, তারা আমার জন্য…তাদের খাওয়ানোর জন্য অপেক্ষা করছে।’

সম্প্রতি অনলাইনে শেয়ার করা একাধিক ফুটেজে দেখা যায়, অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান থেকে ছোঁড়া বালি মিশ্রিত চাল সংগ্রহের জন্য শিশু এবং বয়স্ক বাসিন্দারা দৌড়াচ্ছে। সেগুলো কুড়িয়ে নিতে চলছে প্রতিযোগিতা।

ফিলিস্তিনি কর্মী এবং সাংবাদিকদের পোস্ট করা ভিডিওগুলো যাচাই করেছে আল জাজিরা। গাজা থেকে সাংবাদিক মোতাসেম আদলি বলেন, ‘বিমানগুলো সাহায্য ফেলে দেয়। মরিয়া লোকগুলো বেঁচে থাকার জন্য এগুলো নিতে প্রতিযোগিতা করে। চারদিক থেকে অবরুদ্ধ মানুষের ট্র্যাজেডির সারসংক্ষেপ।’
বালি মিশ্রিত চাল সংগ্রহের ভিডিও শেয়ার করে গাজার আরেক সাংবাদিক সালমা কাদ্দৌমি লিখেছেন, ‘ক্ষুধার্ত মানুষকে বালুভর্তি চাল খাওয়ানো হচ্ছে। বিমান থেকে বোমা ফেলার মতো করে বাস্তুচ্যুতদের ওপর অপমানজনকভাবে ফেলে দেওয়া হচ্ছে।’

২৭ মে থেকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ এবং আন্তর্জাতিক মানবিক সংস্থাগুলোকে এড়িয়ে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন-এর মাধ্যমে একটি পৃথক সাহায্য বিতরণ উদ্যোগ শুরু করে। এই পদক্ষেপ বিশ্বব্যাপী ত্রাণ সম্প্রদায় ব্যাপকভাবে প্রত্যাখ্যান করেছে। ইসরায়েলি বাহিনী বিতরণ কেন্দ্রের কাছে জড়ো হওয়া ফিলিস্তিনিদের ওপর গুলি চালিয়ে যাচ্ছে। এর ফলে শত শত মানুষ নিহত হচ্ছে।

যুদ্ধবিরতির আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করে ইসরায়েল ২০২৩ সাল থেকে গাজায় নৃশংস গণহত্যা চালিয়ে যাচ্ছে। অঞ্চলজুড়ে এখন পর্যন্ত ৬০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে, যাদের বেশিরভাগই নারী ও শিশু। এই অবিরাম বোমাবর্ষণে অঞ্চলটি ধ্বংস হয়ে গেছে এবং খাদ্য সংকটে দুর্ভিক্ষ দেখা দিয়েছে।

গত নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত গাজায় যুদ্ধাপরাধ এবং মানবতাবিরোধী অপরাধের জন্য নেতানিয়াহু ও তার প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। উপত্যকাজুড়ে যুদ্ধের জন্য ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার মামলার মুখোমুখি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category