• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

সাংবাদিক তুহিন হত্যার আসামি স্বাধীনের ঘাড়ে ‘বিস্ময়কর ট্যাটু’!

অনলাইন ডেস্ক / / ২৪৩ Time View
Update : রবিবার, ১০ আগস্ট, ২০২৫

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যা মামলার অন্যতম আসামি স্বাধীনের ঘাড়ে একটি ‘বিস্ময়কর ট্যাটু’ আঁকা রয়েছে। সেই ট্যাটুতে ইংরেজি অক্ষরে লেখা  ‘ডেঞ্জার’।

গ্রেপ্তারের পর স্বাধীনের একটি ছবি আজ শনিবার (৯ আগস্ট) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। গাজীপুরের স্থানীয় এক সাংবাদিকের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করা ওই ছবিতে স্বাধীনের ঘাড়ে আঁকা ট্যাটুতে ইংরেজিতে ‘ডেঞ্জার’ লেখা দেখা যায়।

গত বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনার পরদিন শুক্রবার বাসন থানায় মামলা করেন তুহিনের বড় ভাই। মামলায় ২০-২৫ জনকে অজ্ঞাত আসামি করা হয়। পরবর্তীকালে পুলিশ সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করে এখন পর্যন্ত আটজন আসামিকে গ্রেপ্তার করে।

তাদের মধ্যে স্বাধীন অন্যতম আসামি। গ্রেপ্তারকৃতরা হলেন- প্রধান আসামি কেটু মিজান (১৫টি মামলা), কেটু মিজানের স্ত্রী পারুল আক্তার ওরফে গোলাপি (হানিট্র্যাপ কার্যক্রমে জড়িত), আল আমিন (২টি মামলা), স্বাধীন (২টি মামলা), শাহজালাল (৮টি মামলা), ফয়সাল হাসান, সাব্বির (২টি মামলা) এবং সর্বশেষ গ্রেপ্তার শহিদুল।

এ দিকে আজ (শনিবার) সংবাদ সম্মেলন করে গাজীপুর র‍্যাব-১-এর কোম্পানি কমান্ডার এসপি কে এম এ মামুন খান চিশতী জানিয়েছেন, ছিনতাইয়ের ভিডিও ধারণ করায় তুহিনকে হত্যা করা হয় বলে দায় স্বীকার করেছে স্বাধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category