• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

সিরাজগঞ্জে এনসিপির কমিটিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সাবেক নেতারা

অনলাইন ডেস্ক / / ৯৭ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিরাজগঞ্জ জেলা সমন্বয় কমিটির অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি। ৮৬ সদস্যের এই কমিটিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের সাবেক প্রায় দুই ডজন নেতা গুরুত্বপূর্ণ পদ পেয়েছেন। একই সঙ্গে আগামী এক মাসের মধ্যে নবগঠিত কমিটিকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।

বুধবার রাতে সংগঠনের কেন্দ্রীয় সদস্য সচিব আখতার হোসেন ও মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম কমিটির অনুমোদন দেন।

অনুমোদিত কমিটিতে প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পেয়েছেন মো. ইউনুস শিকদার, যিনি চৌহালী উপজেলা বিএনপির সাবেক সভাপতি। প্রথম যুগ্ম সমন্বয়কারীর পদ পেয়েছেন মাহফুজা খানম, তিনি চৌহালী উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

এ ছাড়া সদস্য পদে রয়েছেন—চৌহালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সরকার, সাবেক সহসভাপতি মাওলানা মোজহারুল ইসলাম, সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন, সাবেক সদস্য শাহিন মিয়া, এনায়েতপুর থানা বিএনপির সাবেক সদস্য সচিব নুরুল ইসলাম, খাষকাউলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শহিদুর রহমান এবং বিএনপি নেতা আকবর আলী, নজরুল ইসলাম ও আহসান হাবীব দুলাল।

অন্যদিকে, একই কমিটিতে এনায়েতপুর থানা গণঅধিকার পরিষদের সাবেক সদস্য সচিব মাসুম শেখ, সাবেক আহ্বায়ক আলমাস সরকার, সাবেক যুগ্ম আহ্বায়ক হাসান বিশ্বাস, সাবেক যুগ্ম সদস্য সচিব হাফিজুল সিকদার, সুমন সরকার, ডা. আশরাফুল ইসলাম, জেলা যুব অধিকার পরিষদের আনছার আলী এবং ছাত্র অধিকার পরিষদের নেতা রিফাত সরকার ও ইয়াকুব আলী শেখ পদ পেয়েছেন।

এদিকে, জেলা সমন্বয় কমিটি অনুমোদনের প্রায় ১০ ঘণ্টার মধ্যেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন কমিটির ৫ নম্বর যুগ্ম সমন্বয়কারী বেলাল হোসেন সবুজ। বৃহস্পতিবার সকালে তিনি বলেন, “আমার অনুমতি ছাড়াই কমিটিতে আমার নাম অন্তর্ভুক্ত করা হয়েছে। এ কমিটিতে থাকার কোনো ইচ্ছা না থাকায় কেন্দ্রীয় কমিটির কাছে পদত্যাগপত্র পাঠিয়েছি।”

জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু বলেন, “যারা এনসিপিতে যোগ দিয়েছেন, তাদের সঙ্গে বিএনপির কোনো সম্পর্ক নেই। ফ্যাসিস্ট আমলে নির্বাচনে সহযোগিতার অভিযোগে তাদের অনেক আগেই দল থেকে বহিষ্কার করা হয়েছে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category