• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
মালদ্বীপে নতুন সাজে সজ্জিত সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ‘হোটেল এয়ার’ শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ

বিএনপিতে যোগ দিলেন জোটের আরেক নেতা

অনলাইন ডেস্ক / / ৬৬ Time View
Update : সোমবার, ২২ ডিসেম্বর, ২০২৫

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এবার বিএনপিতে যোগ দিয়েছেন আরও এক নেতা। তিনি ফ্যাসিবাদবিরোধী যুগপৎ আন্দোলনের শরিক ১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা।

সোমবার (২২ ডিসেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যুক্ত হন তিনি।

ooo

এর আগে, বাংলাদেশ এলডিপি বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েছেন দলটির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম। গত ৮ ডিসেম্বর নিজ দলের নেতাকর্মীদের নিয়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেওয়ার পর তাকে লক্ষ্মীপুর–১ আসন থেকে ধানের শীষের মনোনয়ন দেওয়া হয়েছে।

গত ১ ডিসেম্বর আওয়ামী লীগ নেতা ও সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ছেলে রেজা কিবরিয়া বিএনপিতে যোগ দেন। গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে আনুষ্ঠানিকভাবে তিনি বিএনপিতে যুক্ত হন।

যোগদান অনুষ্ঠানে রেজা কিবরিয়া বলেন, বিএনপিতে যোগ দিতে পেরে তিনি গর্বিত। দেশের গণতন্ত্র রক্ষায় বিএনপির ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার আদর্শ এবং এত বছর পরেও তিনি রাজনীতিতে জনপ্রিয়। বিএনপির বর্তমান নেতৃত্ব তরুণদের স্বপ্ন বাস্তবায়নে সক্ষম বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পারিবারিক রাজনৈতিক ধারা বজায় রেখে নেতৃত্ব দিচ্ছেন। দেশের মানুষের দক্ষতা বাড়াতে কাজ করার ওপর গুরুত্ব দিয়ে তিনি নিজের এলাকা ও দেশের উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, রেজা কিবরিয়ার বিএনপিতে যোগদান দলের জন্য গর্বের বিষয়। তিনি বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে তাকে অভিনন্দন জানান। বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে তিনি বাংলাদেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন বলেও আশা প্রকাশ করেন।

বিএনপিতে যোগদানের পর রেজা কিবরিয়াকে হবিগঞ্জ–১ (নবীগঞ্জ-বাহুবল) আসনে দলের মনোনয়ন দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category