• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

মিঠাপুকুরে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রাইভেট শিক্ষক আটক : বিয়ের প্রলোভনে ‘টাইম পাস’ করার স্বীকারোক্তি

শিল্পী আক্তার, রংপুর ব্যুরো / / ৫৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

রংপুরের মিঠাপুকুর উপজেলার বৈরাতী হাট এলাকায় এক স্কুলছাত্রীকে দীর্ঘ সাত মাস ধরে ধর্ষণের অভিযোগে রাকিব মিয়া (২৫) নামে এক প্রাইভেট শিক্ষককে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা। অভিযুক্ত রাকিব উপজেলার ইমাদপুর ইউনিয়নের বানিয়ারজান গ্রামের রুশু মিয়ার ছেলে। গত বুধবার (১৫ জানুয়ারি) রাতে তাকে থানা হেফাজতে নেওয়া হয়।

অভিযুক্ত রাকিব মিয়া “চ্যালেঞ্জ কোচিং সেন্টার” নামে একটি অস্থায়ী কক্ষে প্রায় ৩৫ জন শিক্ষার্থীকে প্রাইভেট পড়াতেন। ভুক্তভোগী দশম শ্রেণীর ওই ছাত্রীর অভিযোগ, গত সাত মাস ধরে শিক্ষক রাকিব বাকি শিক্ষার্থীদের ছুটি দিয়ে তাকে আটকে রাখতেন এবং ইচ্ছার বিরুদ্ধে লিপ্ত হতেন। ভুক্তভোগী কিশোরী জানায়, স্যার আমাকে বিয়ের আশ্বাস দিয়ে মুখ বন্ধ রাখতে বাধ্য করেছিলেন। গত সাত মাস ধরে তিনি আমাকে লালসার পণ্য বানিয়ে রেখেছেন।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) বিষয়টি জানাজানি হলে ছাত্রীর পরিবার সত্যতা যাচাই করতে কোচিং সেন্টারে যায়। বিষয়টি বুঝতে পেরে রাকিব পালিয়ে গেলেও বুধবার রাতে স্থানীয় মাতব্বরদের উপস্থিতিতে একটি ঘরোয়া বৈঠক বসে। সেখানে উপস্থিত সবার সামনে রাকিব ওই ছাত্রীর সঙ্গে সম্পর্কের কথা স্বীকার করেন, তবে ধৃষ্টতা দেখিয়ে একে কেবলই “টাইম পাস” হিসেবে অভিহিত করেন। এতে উপস্থিত জনতা ক্ষিপ্ত হয়ে তাকে ধরে পুলিশে দেয়। স্থানীয়দের দাবি, শিক্ষক পরিচয়ের আড়ালে রাকিব একজন অভ্যাসগত নারী নিপীড়নকারী। এর আগেও তার বিরুদ্ধে নারী নির্যাতনের মামলা হয়েছে, যা বর্তমানে আদালতে বিচারাধীন। উল্লেখ্য, অভিযুক্তের বাবাও একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, অভিযুক্ত শিক্ষক বর্তমানে থানা হেফাজতে আছেন। ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (OCC) পাঠানো হয়েছে।  এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category