• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২১ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

১০৪টি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণের খবরটি ভুয়া: গণশিক্ষা মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক / / ৭২ Time View
Update : রবিবার, ১ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের বিভিন্ন উপজেলার ১০৪টি বেসরকারি প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ সংক্রান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পত্রকে সম্পূর্ণ ‘ভুয়া ও ভিত্তিহীন’ বলে নিশ্চিত করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, এ ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি এবং জনমনে বিভ্রান্তি ছড়ানোর উদ্দেশ্যে এই জাল পত্রটি তৈরি করা হয়েছে।

গত ২৭ জানুয়ারি মন্ত্রণালয়ের বিদ্যালয়-১ অধিশাখা থেকে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে পাঠানো এক পত্রে এই সতর্কবার্তা প্রদান করা হয়। মন্ত্রণালয়ের উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত ওই পত্রে স্পষ্টভাবে জানানো হয়েছে যে, প্রধান উপদেষ্টার কার্যালয়ের নাম ব্যবহার করে ইস্যু করা ওই তথাকথিত পত্রটির কোনো সত্যতা নেই।

উল্লেখ্য, গত ১৫ জানুয়ারি প্রধান উপদেষ্টার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রফিকুল আলমের স্বাক্ষর জাল করে একটি পত্র সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। যেখানে দাবি করা হয়েছিল, প্রধান উপদেষ্টা দেশের ১০৪টি বিদ্যালয় জাতীয়করণের অনুমোদন দিয়েছেন।

বিষয়টি প্রধান উপদেষ্টার কার্যালয়ের নজরে আসার পর তারা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে অবহিত করে যে, তাদের কার্যালয় থেকে এমন কোনো পত্র ইস্যু করা হয়নি। এর প্রেক্ষিতে মাঠ পর্যায়ের সব দপ্তর ও সংস্থাকে এই বিভ্রান্তিকর তথ্য সম্পর্কে সতর্ক থাকার এবং সংশ্লিষ্ট সবাইকে এটি যে মিথ্যা তা জানিয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category