• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০১ অপরাহ্ন
সর্বশেষ
দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব

ক্যানসারে আক্রান্ত বাবা হাসপাতালে ভর্তি, বিশ্বকাপ দল ছাড়লেন ভারতীয় ব্যাটার

অনলাইন ডেস্ক / / ৭২ Time View
Update : মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৬

দুঃসংবাদ যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলের! আহমেদাবাদে গত রোববার দক্ষিণ আফ্রিকার কাছে শোচনীয় পরাজয়ের পর দেয়ালে পিঠ ঠেকে গেছে ভারতের।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে পরের দুই ম্যাচ জিততে হবে বিশাল ব্যবধানে।

এই অবস্থায় আরেকটি দুঃসংবাদ এল ভারতীয় দলে। চেন্নাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে বাঁচা-মরার ম্যাচ সামনে রেখে অনুশীলনে দলের বাকিরা থাকলেও অনুপস্থিত রিংকু সিং।

মিডল অর্ডার ব্যাটসম্যান রিংকু সিংয়ের বাবা খানচাঁদ সিং ক্যান্সারের সঙ্গে লড়ছেন। খানচাঁদের শারীরিক অবস্থা আরো অবনতি হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) একটি সূত্রের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।

কয়েকটি সংবাদমাধ্যমের দাবি, খানচাঁদ সিং বর্তমানে লাইফ সাপোর্টে আছেন। বাবার অসুস্থতার খবর শুনেই ছুটে গেছেন রিংকু।

চেন্নাইয়ে বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) জিম্বাবুয়ের মুখোমুখি হবে ভারত। সেই ম্যাচে রিংকু খেলবেন কি না, তা এখনো নিশ্চিত নয়। শেষ পর্যন্ত রিংকুকে পাওয়া না গেলে সঞ্জু স্যামসন অথবা অক্ষর প্যাটেল একাদশে ঢুকতে পারেন বলে শোনা যাচ্ছে।

ব্যাট হাতে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করতে পারেননি রিংকু।

পাঁচ ম্যাচের সবকটিতে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে করেছেন ৬, ১, ১১*, ৬* ও ০ রান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category