• বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
রংপুর সাংস্কৃতিক ঐক্য পরিষদের উদ্যোগে রসিক প্রশাসককে গণসংবর্ধনা কুমিল্লা সিটি করপোরেশনের ড্রেন নির্মাণে অনিয়ম, পথচারীদের জন্য মরণ ফাঁদ দেবিদ্বারে মাদরাসার দেয়াল চাপায় শিক্ষার্থীর মৃত্যু বিশ্ব বাজারে কমলো জ্বালানি তেলের দাম “সাংবাদিকদের সুরক্ষা আইন ও “১-৭ মে জাতীয় গণমাধ্যম সপ্তাহ”কে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়ার দাবিতে স্মারকলিপি প্রদান বৈশাখী রঙে রঙিন দিনাজপুর সরকারি কলেজ, বসুন্ধরা শুভসংঘের বর্ণাঢ্য আয়োজন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল আবারও রিমান্ডে ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের পছন্দমতো খেলনা কিনে দিলো বসুন্ধরা শুভসংঘ নাইক্ষ্যংছড়িতে গ্রামীণ সড়ক নির্মাণে দুর্নীতির অভিযোগ এলজিইডি’র বিরুদ্ধে চুল টেনে লাল কার্ড দেখলেন আর্জেন্টাইন তারকা

রায়গঞ্জে আশ্রয়ণ প্রকল্পে কর্মীর লাশ উদ্ধার

মো. জুয়েল হোসেন / ৩৪ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আশ্রয়ণ প্রকল্পের একটি ঘর থেকে আব্দুল হান্নান (৬০) নামে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা (প্রতাপ দিঘী) এলাকার আশ্রয়ণ প্রকল্পে এ ঘটনা ঘটে।

নিহত আব্দুল হান্নান শাহজাদপুর উপজেলার চরকাদয় গ্রামের মৃত বরকত উল্লাহ মাস্টারের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে রায়গঞ্জ উপজেলার ধামাইনগর ইউনিয়নের ক্ষিরতলা গ্রামের আশ্রয়ণ প্রকল্পের একটি ঘরে স্ত্রী-সন্তান নিয়ে বসবাস করছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরেই আব্দুল হান্নানের সঙ্গে তার স্ত্রী আফসানা বেগমের পারিবারিক কলহ চলছিল। অর্থনৈতিক সংকটের কারণে তাদের সংসারে প্রায়ই ঝগড়া-বিবাদ লেগে থাকত বলে প্রতিবেশীরা জানান।

আব্দুল হান্নান স্থানীয় একটি কাজী ফার্মে বার্তাবাহক হিসেবে মাস্টার রোলে কর্মরত ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ওই প্রতিষ্ঠানের ম্যানেজার এহসানুল হক।

শনিবার বিকেলে হঠাৎ তাদের ঘর থেকে চিৎকারের শব্দ শুনে আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে যান। পরে ঘরের ভেতরে আব্দুল হান্নানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই তিনি মারা গেছেন বলে জানান।

খবর পেয়ে রায়গঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করে এবং মরদেহ উদ্ধার করে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহটি ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসানুজ্জামান জানান, ঘটনাটি রহস্যজনক হওয়ায় বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা দ্রুত ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category