• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার

চট্টগ্রামের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস -২০২৬ উদযাপন..

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি / / ৬২ Time View
Update : বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

মহান স্বাধীনতার ৫৫ তম দিবস ও জাতীয় দিবস উপলক্ষে চট্টগ্রামের বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় এবারের দিবস পালিত হচ্ছে।

সকালে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড মোঃ জিয়াউদ্দিন ও চট্টগ্রাম জেলা প্রশাসক মোঃ জাহিদুল ইসলাম মিয়া নিজ নিজ অবস্থান থেকে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন।

এর পর চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং সিএমপি কমিশনারের নেতৃত্বে দামপাড়া পুলিশ লাইন এলাকায় শহীদ মিনারে ফুল দিয়ে স্বাধীনতা যুদ্ধের সময় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন পুলিশ কমিশনার হাসিব আজিজ।

এর সকাল সাড়ে ১০ টায় নগরীর ২ নং ষোলশহর বিপ্লব উদ্যানে বিএনপির পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন নগর বিএনপির আহ্বায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এমপি, সদস্য সচিব মোঃ নাজিমুর রহমান চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, মোঃ মিয়া ভোলা, সাইফুল আলম সহ-বিএনপি, যুবদল-ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল,তাঁতীদল,কৃষক দল জাসাস নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এদিকে ইপিজেডের দঃ হালিশহর উচ্চ বিদ্যালয়ের উদ্যোগেও স্বাধীনতা দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে।

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ মুনিরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে ফুলেল শ্রদ্ধা নিবেদন, দোয়া মাহফিল ও আলোচনা সভা এবং শিক্ষার্থীদের সমন্বয়ে দেওয়াল পত্রিকা “মুক্তি”র” উন্মোচন।

এসময় আরো উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মোঃ ইলিয়াছ আলী,বাবু বিকাশ সরকার, সিনিয়র শিক্ষিকা মিসেস হোমায়রা বেগম, শিক্ষিকা নাহিদা সুলতানা বাবলি, শিক্ষিকা শাহিনা আক্তার এবং বিশেষ দোয়া মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মোঃ আব্দুস সবুর আশেকী। এছাড়া বাংলাদেশ সাংবাদিক ক্লাবের চেয়ারম্যান প্রবীণ সাংবাদিক মোঃ খলিলুর রহমানের সভাপতিত্বে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, মোঃ জাহিদুল ইসলাম, শহীদুল ইসলাম, কলামিস্ট ও লেখক এম,নজরুল ইসলাম খান, নবী হোসেন,মোসলেহ উদ্দিন, সংগঠক বেল্লাল হোসেন সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

একই দিন সকাল থেকে বন্দর-ইপিজেড ও পতেঙ্গা এলাকার সর্বস্তরের মানুষের জন্য বাংলাদেশ নৌবাহিনী ( বিএন) নৌ পরিবার চট্টগ্রাম অঞ্চলের উদ্যোগে আত্মা- মানবতার সেবায় বিনামূল্যে ডেন্টাল চিকিৎসা সেবা ও ঔষধ পত্র বিতরণ অনুষ্ঠান উদ্বোধন করেন এরিয়া কমান্ডার ( বিএন) ঈসা খাঁ ঘাঁটি।

এছাড়া এই কর্মসূচি পালনে বন্দর -ইপিজেড পতেঙ্গাস্থ সম্মিলিত হোমিওপ্যাথিক চিকিৎসক পরিষদের নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়া সাংস্কৃতিক সংগঠন সহ অন্যান্য সামাজিক প্রতিষ্ঠান গুলো জাতীয় দিবস উপলক্ষে কর্মসূচি পালন করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category