• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সর্বশেষ
পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল রাজধানীর বনানীতে বহুতল ভবনে আগুন

দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স

অনলাইন ডেস্ক / / ৮ Time View
Update : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে স্বস্তির সুবাতাস দিচ্ছে প্রবাসীদের পাঠানো আয় বা রেমিট্যান্স। চলতি এপ্রিল মাসের প্রথম ১৪ দিনেই দেশে ১৬০ কোটি ৭০ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ প্রবাসী আয় এসেছে। দেশীয় মুদ্রায় যার পরিমাণ প্রায় ১৯ হাজার ৬০৫ কোটি ৪০ লাখ টাকা (প্রতি ডলার ১২২ টাকা ধরে)।

আজ বুধবার (১৫ এপ্রিল) বিকেলে বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যের বরাতে এ চিত্র তুলে ধরেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান।

গত বছরের তুলনায় বড় লাফ বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, গত বছরের একই সময়ের তুলনায় এবার রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের ইতিবাচক পরিবর্তন এসেছে। গত ২০২৫ সালের এপ্রিল মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা পাঠিয়েছিলেন ১২৮ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরের একই সময়ে রেমিট্যান্স বেড়েছে ২৫ দশমিক ২০ শতাংশ।

দুই দিনেই এলো দুই হাজার কোটি টাকা সপ্তাহের শেষ দিকে রেমিট্যান্স প্রবাহের গতি ছিল চোখে পড়ার মতো। কেন্দ্রীয় ব্যাংক জানিয়েছে, গত সোমবার ও মঙ্গলবার-এই মাত্র দুই দিনেই দেশে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৮৬ কোটি ২০ লাখ টাকা।

অর্থবছরের হিসাবেও ইতিবাচক ধারা চলতি ২০২৫-২৬ অর্থবছরের শুরু থেকেই রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা লক্ষ্য করা যাচ্ছে। পরিসংখ্যান বলছে, গত বছরের ১ জুলাই থেকে চলতি বছরের ১৪ এপ্রিল পর্যন্ত দেশে মোট ২ হাজার ৭৮১ কোটি ৬০ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। যেখানে আগের অর্থবছরের একই সময়ে এই অংক ছিল ২ হাজার ৩০৬ কোটি ৯০ লাখ ডলার। অর্থাৎ অর্থবছরের ব্যবধানে প্রবাসী আয় বেড়েছে ২০ দশমিক ৬০ শতাংশ।

খাত সংশ্লিষ্টরা মনে করছেন, ডলারের বিনিময় হার এবং ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ হওয়ায় বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর আগ্রহ বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category