• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
সর্বশেষ
বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’ প্রতিটি নতুন শয়তানির জবাবে আমরা নতুন চমক দেখাই: আকবরজাদে প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের কৃষিমন্ত্রীর সাক্ষাৎ দেশের জন্য সতর্কবার্তা, সব বিভাগে বজ্রবৃষ্টির আভাস

সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬

জাতীয় সংসদে আইনমন্ত্রীর বক্তব্যের সময় নিজের নির্ধারিত আসনে না গিয়ে পেছনের সারিতে বসে সংসদীয় রীতি মেনে চলার নজির দেখালেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।
বুধবার জাতীয় সংসদের অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার সময় এ দৃশ্য দেখা যায়।

আইনমন্ত্রী আসাদুজ্জামান যখন বক্তব্য দিচ্ছিলেন, তখন অধিবেশন কক্ষে প্রবেশ করেন সংসদ নেতা। আইনমন্ত্রীর সামনে দিয়ে, অর্থাৎ স্পিকার ও বক্তার মাঝখান দিয়ে না গিয়ে তিনি পেছনের একটি আসনে বসেন।

পরে ডেপুটি স্পিকার কায়সার কামাল বিষয়টি বিশেষভাবে তুলে ধরে বলেন, সংসদে ‘শৃঙ্খলা ও শালীনতা’ বজায় রাখার ক্ষেত্রে সংসদ নেতার এই আচরণ অন্য সদস্যদের জন্যও উদাহরণ হওয়া উচিত।

ডেপুটি স্পিকার বলেন, ‘মাননীয় সদস্যবৃন্দ, আমরা মহান জাতীয় সংসদে সর্বদা একটা শৃঙ্খলা চাই। আজকে মাননীয় সংসদ নেতা যে ডিসেন্সি এবং শৃঙ্খলার নিদর্শন দেখিয়েছেন, আমরা অন্যান্য সম্মানিত সদস্য, মাননীয় সদস্য যারা আছি, তারা আমরা একটু অবজারভ করব।’

তিনি বলেন, ‘আজকে মাননীয় সদস্য বক্তব্য রাখছিলেন। মাননীয় আইনমন্ত্রী, উনার সামনের আসন ছিল মাননীয় সংসদ নেতার, যেহেতু ফ্লোর ক্রসিং হয়ে যাবে, উনি তৃতীয়তে বসলেন। এইটা আমি একটা এক্সাম্পল দিচ্ছি টুয়ার্ডস অল দা আদারস অনারেবল মেম্বার। লেট আস লার্ন।’
সংসদীয় কার্যপ্রণালী বিধিতে সদস্যদের আচরণ নিয়ে নির্দিষ্ট বিধান আছে। বিধি ২৬৭ এর উপবিধি (৪) অনুযায়ী, কোনো সদস্য কথা বলার সময় চেয়ারের সঙ্গে তার মাঝখান দিয়ে অন্য কোনো সদস্য যেতে পারবেন না। এ বিধানটি মূলত বক্তব্যরত সদস্য ও চেয়ারের প্রতি সংসদের সম্মান ও শৃঙ্খলা রক্ষার জন্য রাখা হয়েছে।

একই অধ্যায়ে বলা হয়েছে, সংসদ সদস্যদের অধিবেশনকক্ষে চলাফেরা, বসা, ওঠা এবং বক্তব্যের সময় এমন আচরণ করতে হবে যাতে কার্যক্রম ব্যাহত না হয় এবং চেয়ারের মর্যাদা অক্ষুণ্ন থাকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category