• শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
সর্বশেষ
অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ জ্বালানি সংকটে ১০০ ফ্লাইট বন্ধ করছে ভারত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ, আমাদের তেল রপ্তানি অব্যাহত: ইরান আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী দেশ গড়তে শ্রমিকদের খাতায় নিজের ও মন্ত্রীদের নাম লেখাতে চান প্রধানমন্ত্রী দুই বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন, আটক ২ বিয়ে বাড়িতে খাবার সংকট নিয়ে বর-কনেপক্ষের সংঘর্ষ, আহত ১৫

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে নদীতে নেমেও খালি হাতে ফিরছেন জেলেরা

অনলাইন ডেস্ক/ / ২২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

দুই মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের নদীতে মাছ ধরতে নেমেও কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছেন না জেলেরা। অধিকাংশ জেলে খালি নৌকা নিয়ে ঘাটে ফিরছেন, ফলে দেশের অন্যতম বড় মৎস্য অবতরণকেন্দ্র চাঁদপুর বড় স্টেশন মাছঘাটে দেখা দিয়েছে মন্দাভাব।

শুক্রবার (১ মে) সকালে সরেজমিনে দেখা যায়, মাছঘাট প্রায় ফাঁকা। ডাকাতিয়া নদীর পাড়ে থাকা শ্রমিকরা মাছ আসার অপেক্ষায় অলস সময় পার করছেন। তবে ঘাটে খুব অল্প পরিমাণ মাছ উঠছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় মৎস্য বিক্রেতা আলাউদ্দিন বলেন, সাধারণত এ সময় ইলিশসহ বিভিন্ন নদীর মাছ থাকলেও এবার ঘাটে খুবই কম মাছ আসছে। মাত্র দুই–চারটি ইলিশ ও কিছু ছোট মাছ ছাড়া উল্লেখযোগ্য কিছু নেই।

আড়তদারদের মতে, বৈরী আবহাওয়া এবং নদীতে মাছের স্বল্পতার কারণে জেলেরা পর্যাপ্ত মাছ ধরতে পারছেন না। বর্তমানে এক কেজি ইলিশ ৩ হাজার ৩০০ টাকা, ৮০০–৯০০ গ্রামের ইলিশ ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টাকা এবং ৫০০ গ্রামের ইলিশ ২ হাজার টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফখরুল ইসলাম জানান, নিষেধাজ্ঞা শেষে মাছ ধরা শুরু হলেও আবহাওয়া অনুকূলে না থাকায় জেলেদের বড় অংশ এখনো নদীতে নামতে পারেননি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category