শুক্রবার (০১ মে) বিকেল ৪ টার দিকে উপজেলার লস্করদী মধ্যপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
ভুক্তভোগীরা জানায়, শুক্রবার লস্করদী মধ্যপাড়া গ্রামের শহিদুল্লাহর মেয়ে লামিয়ার সাথে একই উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের হাছেম আলীর ছেলে আল আমিনের বিয়ের অনুষ্ঠান চলছিল।
বিয়ের অনুষ্ঠানে বরপক্ষ হাজির হবার পর খাবার সংকট তৈরি হয়। কনেপক্ষের লোকজন অভিযোগ করেন-বরপক্ষ বেশী লোকজন নিয়ে অনুষ্ঠানে আসায় খাবার সংকট তৈরি হয়েছে। এ নিয়ে তর্ক-বিতর্কের এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে নারী শিশুসহ অন্তত ১৫ জনকে চেয়ার, বাঁশ ও কাচের প্লেট দিয়ে আঘাত করে আহত করা হয়।







