• শনিবার, ০২ মে ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সিসিপিএ ৫০তম র‍্যাপিড দাবায় ফজলে নুর বাপ্পি চ্যাম্পিয়ন, মালেক রানার্স আপ হামলা-লুটপাটে জড়িত চক্রের মূলহোতা রাজু – কারাগারে ৩ আসামি তালাক এর পর ৫ লিটার দুধে গোসল, আলোচনায় পরিমল চন্দ্র দাস কচুয়া থানা পুলিশের অভিযানে ৫ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার প্রেমের বিয়ে, বাবার বাড়িতে নিয়ে শিকলে বেঁধে কিশোরীকে আটকে রাখার অভিযোগ কুমিল্লায় সিএনজি চালকদের সড়ক অবরোধ “জিবি নামক” চাঁদাবাজির বিরুদ্ধে ঢাকা ডিবি উওর পুলিশের অভিযানে একশ বিশ পিছ ইয়াবা উদ্ধার গ্রেফতার ৩ জন ইতালিতে ভাই হত্যাকাণ্ড, পরকীয়া ও অর্থ লেনদেনের জেরে পরিকল্পিত খুনের অভিযোগ কুমিল্লায় বাল্যবিবাহ বন্ধ করলেন এমপি, শিক্ষার দায়িত্ব নিলেন কিশোরীর নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি

মানবতার সেবায় তিন দশকঃ আল মদিনা হিলফুল ফুযুলের ব্যতিক্রমী কার্যক্রম নিয়ে সেবামূলক কর্মসূচি উদযাপন

হোসেন বাবলা, চট্টগ্রাম প্রতিনিধি । / ২২ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

৩০ এপ্রিল মানবসেবা ও সামাজিক কল্যাণে দীর্ঘদিন ধরে নিরলসভাবে কাজ করে যাচ্ছে আল-মদিনা হিলফুল ফুযুল, পতেঙ্গা সংগঠনট। উত্তর পতেঙ্গায় ১৯৯৫ সাল থেকে সংগঠনটি অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে। এরই ধারাবাহিকতায় গতকাল বুধবার (২৯ এপ্রিল) সকাল ৯টা থেকে দিনব্যাপী এক ব্যতিক্রমী সেবামূলক কর্মসূচির আয়োজন করে এলাকাবাসীকে তাক লাগিয়ে দেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত দিয়ে সূচনার‌ মাধ্যমে দিনের আয়োজনে দরিদ্র-অসহায় শিশুদের জন্য বিনামূল্যে খতনা (সার্কামসিশন) কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিজ্ঞ চিকিৎসকদের মাধ্যমে শিশুদের খতনা কার্যক্রম, শিশুদের প্রাথমিক চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ওষধ পত্র প্রদান, চক্ষু চিকিৎসা সেবা,চোখের বিভিন্ন সমস্যা, ছানিপড়া ও দরিদ্র রোগীদের জন্য বিশেষ চিকিৎসা সহায়তা প্রদান করা হয়।

কর্মসূচিতে আসা অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ওষুধ , বয়স্ক রোগীদের জন্যও পৃথক চিকিৎসা সহায়তা এবং পিছিয়ে পড়া মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণের উদ্যোগটি অত্যন্ত নজর করা বিষয় ছিল! সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শাহানুর আলমের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মাসুদ রানা, দপ্তর সম্পাদক -মোঃ ইসমাইল,সহ দপ্তর সম্পাদক মোঃ সাহেল, সাংগঠনিক সম্পাদক মোঃ নয়ন, সদস্য নুরুল হক ফাহিম এবং সাংবাদিক মোঃ হোসেন মিন্টু, ক্রীড়া ধারাভাষ্যকার -সংগঠক মোঃ লুৎফর রহমান আরমান ,খতনা অপারেশন টিমে ছিলেন ডাঃ জাহেদ খান ও ডাঃ হানিফ খান জিলানী সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। লায়ন্স চক্ষু হাসপাতালের চিকিৎসক টিমে ছিলেন ডাঃ সুমন তালুকদার, ডাঃ শুভ চক্রবর্তী, মোহাম্মদ জসিম উদ্দিন, মিসেস সাঈদা সাইফা, মিসেস ফারজানা আক্তার, অন্তু ভট্টাচার্য, আবু সুফিয়ান ও মোঃ জাহাঙ্গীর আলম।

সহযোগিতায় ছিল লায়ন্স দাতব্য আই ইনস্টিটিউট অ্যান্ড হাসপাতাল ও মমতা ক্লিনিক হাসপাতালের টিম সদস্য ডাঃ সুমনা নাজনীন, মমতাজ বেগম, পুষ্প মিতা চাকমা ও কোহেলিকা চাকমা। আয়োজক সংগঠনের নেতৃবৃন্দ জানান, “মানবতার সেবাই আমাদের মূল লক্ষ্য। আমরা চাই সমাজের অবহেলিত ও অসহায় মানুষগুলো কিছুটা স্বস্তি ও সহায়তা পাক। সেই উদ্দেশ্য নিয়েই আমাদের এই উদ্যোগ।” স্থানীয়দের মতে, এ ধরনের কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category