• শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:০৬ অপরাহ্ন
সর্বশেষ
ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ জ্বালানি সংকটে ১০০ ফ্লাইট বন্ধ করছে ভারত যুক্তরাষ্ট্রে নিহত বৃষ্টির লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ব্যর্থ, আমাদের তেল রপ্তানি অব্যাহত: ইরান আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট দেশে জাতীয় ন্যূনতম মজুরি থাকলেও এখনো মানসম্মত কাঠামো প্রতিষ্ঠিত হয়নি: রিজভী দেশ গড়তে শ্রমিকদের খাতায় নিজের ও মন্ত্রীদের নাম লেখাতে চান প্রধানমন্ত্রী দুই বছরের শিশু আয়েশা হত্যার রহস্য উদ্ঘাটন, আটক ২

আসিফ মাহমুদকে কটাক্ষ করে নীলা ইসরাফিলের পোস্ট

অনলাইন ডেস্ক/ / ১৫ Time View
Update : শুক্রবার, ১ মে, ২০২৬

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে উদ্দেশ্য করে সামাজিক যোগাযোগমাধ্যমে কটাক্ষপূর্ণ স্ট্যাটাস দিয়েছেন দলটির সাবেক নেত্রী নীলা ইসরাফিল। আজ শুক্রবার (০১ মে) বিকালে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি আসিফ মাহমুদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিদ্রূপাত্মক মন্তব্য করেন।

ফেসবুক পোস্টে নীলা ইসরাফিল লিখেছেন, ‘আসিফ মাহমুদকে জামায়াত-শিবির ব্যবহার করল ইউনূসের সরকারে রেখে, এরপর এমপি প্রার্থীও হতে দিল না। এখন মেয়রও হতে দেবে না। আহারে ব্রো লাইফটাই স্পয়েল হয়ে গেল তোমার!’

ছাত্র-জনতার অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক পটপরিবর্তনে আসিফ মাহমুদ অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন। বর্তমানে তিনি এনসিপির মুখপাত্র হিসেবে সক্রিয় রয়েছেন। তবে সম্প্রতি আসন্ন নির্বাচনগুলোতে প্রার্থিতা এবং রাজনৈতিক মেরুকরণ নিয়ে দলের ভেতরে-বাইরে নানা গুঞ্জন চলছে। এমন পরিস্থিতির মধ্যেই সাবেক এই নেত্রীর ‘বিস্ফোরক’ মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

উল্লেখ্য, নীলা ইসরাফিল একসময় এনসিপির রাজনীতির সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত থাকলেও বর্তমানে তিনি দলটির সাবেক নেত্রী হিসেবে পরিচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category