সারা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মৌসুমে বৃষ্টির দাপটে অব্যাহত রয়েছে। রাজধানীসহ দেশের অধিকাংশ জেলায় মাঝারি থেকে অতি ভারী বর্ষণের ভিজেছে প্রকৃতি।
আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘন্টায় দেশের প্রধান ৪৩ টি পর্যবেক্ষণ কেন্দ্রে মোট ১ হাজার ৬৫৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম বিভাগের হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১০৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) রাতে আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত রিপোর্টে দেখা গিয়েছে, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টির তীব্রতা ছিল সবচেয়ে বেশি। ময়মনসিংহ বিভাগীয় শহরে ১০৪ মিলিমিটার এবং নেত্রকোনায় ১০১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, যা অতি ভারী বৃষ্টির পর্যায়ে পড়ে, এছাড়া ঢাকা বিভাগের মধ্যে নারায়ণগঞ্জে ৮৯ মিলিমিটার যা রাজধানী ঢাকা বৃষ্টির পরিমাণ ছিল ৮৫ মিলিমিটার।
এদিকে টানা বৃষ্টির প্রভাবের কারণে দেশের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমছে,অন্য দিকে ঢাকা বিভাগের নিকলিও নারায়ণগঞ্জে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস।
এছাড়া অধিকাংশ বিভাগীয় শহরে সর্বোচ্চ তাপমাত্রা ২৫ থেকে ৩০ মধ্যে ডিগ্রি সেলসিয়াসের মধ্যে উঠানামা করেছে। অধিদপ্তর প্রতিবেদন অনুযায়ী, দেশের অধিকাংশ স্থানে”৭৬” ১০০ শতাংশ,, বৃষ্টির এই প্রবণতা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।