• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

ঈদের পর প্রথম কার্যদিবসে শেয়ারবাজারে বড় উত্থান

অনলাইন ডেস্ক | / ৪৬ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে দেশের শেয়ারবাজারে আবারও স্বাভাবিক লেনদেন শুরু হয়েছে। ঈদের পর প্রথম কার্যদিবস সোমবার (১ জুন) লেনদেনের শুরু থেকেই পুঁজিবাজারে চাঙা ও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা গেছে।

লেনদেনের প্রথম আধা ঘণ্টাতেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক ৩৩ পয়েন্টের বেশি বেড়ে যায়। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সূচক ও লেনদেন—দুটিই ইতিবাচক ধারায় আরও শক্তিশালী হয়।

সকাল ১২টা ৪২ মিনিট পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ডিএসইতে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ১৯৯টি প্রতিষ্ঠানের দর বৃদ্ধি পেয়েছে, ১৪০টির দর কমেছে এবং ৪৭টির দর অপরিবর্তিত রয়েছে।

এই সময় পর্যন্ত ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়েছে। একই সময়ে ডিএসই-৩০ সূচক ১০ পয়েন্ট এবং ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বৃদ্ধি পায়। প্রথম সাড়ে তিন ঘণ্টায় মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ৫৬০ কোটি টাকার বেশি।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) ইতিবাচক প্রবণতা দেখা গেছে। সিএএসপিআই সূচক ১৩ পয়েন্ট বেড়েছে এবং প্রথম ঘণ্টায় মোট ৪৮ লাখ টাকার লেনদেন হয়েছে।

বাজার সংশ্লিষ্টরা বলছেন, ঈদের আগে টানা পাঁচ কার্যদিবসের উত্থানের ধারাবাহিকতা ঈদের পরও অব্যাহত থাকায় বিনিয়োগকারীদের সক্রিয় অংশগ্রহণে বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category