• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০৫ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

নিজ খরচে ২১৬ যুবককে বিদেশ পাঠানোর ঘোষণা এমপির

অনলাইন ডেস্ক | / ৫৭ Time View
Update : সোমবার, ১ জুন, ২০২৬

শরীয়তপুরের নড়িয়া ও সখিপুর এলাকার ২১৬ জন যুবককে সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে বিদেশে পাঠানোর ঘোষণা দিয়েছেন শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য (এমপি) মো. সফিকুর রহমান কিরণ। দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তুলে বিনা খরচে তাঁদের এই কর্মসংস্থানের সুযোগ করে দেওয়া হবে।

আজ রোববার (৩১ মে) নড়িয়া উপজেলা প্রশাসন আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য এই ঘোষণা দেন।

এমপি সফিকুর রহমান কিরণ জানান, এই উদ্যোগের আওতায় প্রাথমিকভাবে নির্বাচিত ২১৬ জন যুবককে তিন মাসব্যাপী বিশেষ কারিগরি ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ সফলভাবে শেষ করার পর তাঁদের প্রবাসে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। নির্বাচিতদের মধ্যে নড়িয়া উপজেলার ১৩৫ জন এবং সখিপুর থানার ৮১ জন যুবক রয়েছেন।

এই উদ্যোগের উদ্দেশ্য ব্যাখ্যা করতে গিয়ে সংসদ সদস্য বলেন, “আমাদের এলাকার অনেক মেধাবী ও কর্মক্ষম যুবক রয়েছেন, যাঁরা কেবল আর্থিক অনটনের কারণে বিদেশে গিয়ে ভাগ্য পরিবর্তনের সুযোগ পান না। এই যুবকদের জন্য একটি স্থায়ী ও টেকসই কর্মসংস্থানের সুযোগ তৈরি করতেই আমি এই উদ্যোগ নিয়েছি। প্রশিক্ষণ শেষে তাঁদের সম্পূর্ণ বিনা খরচে বিদেশে পাঠানো হবে।”

অনুষ্ঠানে জানানো হয়, তিন মাসের এই প্রশিক্ষণ কার্যক্রমে যুবকদের আন্তর্জাতিক শ্রমবাজারের উপযোগী করে গড়ে তোলা হবে। এর মধ্যে থাকবে আধুনিক কারিগরি দক্ষতা উন্নয়ন, ভাষা শিক্ষা, সংশ্লিষ্ট দেশের কর্মপরিবেশ সম্পর্কে ধারণা এবং প্রবাসে কাজের প্রয়োজনীয় বাস্তব অভিজ্ঞতা সংক্রান্ত দিকনির্দেশনা। প্রশিক্ষণ শেষে ধাপে ধাপে তাঁদের বিভিন্ন দেশে পাঠানো হবে।

উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংসদ সদস্যের এই কল্যাণমুখী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। স্থানীয় সচেতন মহল মনে করছেন, প্রকল্পটি সফলভাবে বাস্তবায়িত হলে এলাকার বেকারত্ব দূর হওয়ার পাশাপাশি দক্ষ প্রবাসী কর্মীদের পাঠানো রেমিট্যান্স দেশের অর্থনীতিতেও ইতিবাচক অবদান রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category