• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

কমল এলপি গ্যাসের দাম

অনলাইন ডেস্ক | / ১১৭ Time View
Update : মঙ্গলবার, ২ জুন, ২০২৬

ভোক্তা পর্যায়ে কিছুটা স্বস্তি দিয়ে দেশের বাজারে কমানো হয়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। চলতি জুন মাসের জন্য প্রতি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৫৫ টাকা কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

আজ মঙ্গলবার (২ জুন) বিকেলে বিইআরসির দেওয়া নতুন এই সিদ্ধান্ত আজ সন্ধ্যা ৬টা থেকেই কার্যকর হবে।

বিইআরসির বিজ্ঞপ্তি অনুযায়ী, মে মাসে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৯৪০ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছিল, যা এখন ৫৫ টাকা কমে ১ হাজার ৮৮৫ টাকা হলো। এর আগে এপ্রিল মাসে দুই দফায় এলপিজির দাম বড় অঙ্কে বাড়ানো হয়েছিল। প্রথমে ২ এপ্রিল ১২ কেজির সিলিন্ডারের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা এবং পরবর্তীতে ১৯ এপ্রিল আরও ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছিল। সেই তুলনায় জুনের এই দাম কিছুটা স্বস্তি দেবে গ্রাহকদের।

এলপিজির পাশাপাশি স্বস্তি এসেছে গাড়িচালকদের জন্যও। জুন মাসের জন্য ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম ২ টাকা ৫৯ পয়সা কমানো হয়েছে। ফলে মূসকসহ অটোগ্যাসের নতুন দাম দাঁড়িয়েছে প্রতি লিটার ৮৬ টাকা ৯৩ পয়সা।

এর আগে গত ৩ মে শেষবারের মতো অটোগ্যাসের দাম সমন্বয় করা হয়েছিল, তখন প্রতি লিটারে মাত্র ২ পয়সা বাড়িয়ে দাম নির্ধারণ করা হয়েছিল ৮৯ টাকা ৫২ পয়সা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category