• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

আদ্-দ্বীনে ৬ শিশুর মৃত্যু: চিকিৎসক, নার্স ও কর্তৃপক্ষের চরম অবহেলা দায়ী

অনলাইন ডেস্ক | / ৪৮ Time View
Update : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬

রাজধানীর মগবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় শিশুর মৃত্যুর ঘটনায় চিকিৎসক, নার্সসহ হাসপাতাল কতৃপক্ষের চরম অবহেলা এবং গাফিলতির চিত্র উঠে এসেছে তদন্ত প্রতিবেদনে। বদ্ধ ছোট রুমে দীর্ঘ সময় এসি বন্ধ থাকার ফলে এমন মর্মান্তিক মৃত্যু হয়েছে শিশুদের।

বৃহস্পতিবার (৪ জুন) এই ঘটনার তদন্ত প্রতিবেদন নিয়ে ব্রিফিং-এমনটাই তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন।

স্বাস্থ্যমন্ত্রী জানান, দীর্ঘক্ষণ এসি বন্ধ থাকায় পোস্ট অপারেটিভ ওয়ার্ডে অক্সিজেন স্বল্পতা হয়। বদ্ধ কক্ষে বায়ু কমে যাওয়ায় শিশুদের টিকে থাকা কঠিন হয়ে পড়ে। এ ছাড়াও আদ-দ্বীনের ভবনটি হাসপাতালের জন্য উপযুক্ত নয়।

তিনি বলেন, এ ঘটনায় বিদ্যমান আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আগামী রোববারের (৭ জুন) মধ্যে এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে।

এর আগে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় নিজস্ব তদন্ত কমিটির প্রতিবেদন স্বাস্থ্য মন্ত্রণালয় ছাড়াও স্বাস্থ্য অধিদপ্তরে জমা দেয় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। মঙ্গলবার (২ জুন) তদন্ত প্রতিবেদনটি জমা দেয়া হয়।

গত ২৭ মে ভোরে রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৩ ঘণ্টার মধ্যে ৬ নবজাতকের মৃত্যু হয়

ঈদুল আজহার একদিন আগে ২৭ মে রাজধানীর মগবাজারে বেসরকারি হাসপাতাল আদ দীনে একইসময় ছয় শিশুর মর্মান্তিক  মৃত্যুর ঘটনা নাড়া দিয়েছে পুরো দেশকে। ঘটনার কারন জানাতে পারেনি হাসপাতাল কতৃপক্ষ। ওই ঘটনায় অবহেলার অভিযোগ এনে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ইতোমধ্যে মামলা করা হয়েছে। সেদিন রাতেই মামলার বিষয়টি নিশ্চিত করেন রমনা জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) জাহিদুল ইসলাম। এক শিশুর স্বজনের করা অভিযোগের পরিপ্রেক্ষিতে রমনা থানায় মামলাটি রেকর্ড করা হয়।

অন্যদিকে পহেলা জুন ৬ নবজাতকের মর্মান্তিক মৃত্যুর ঘটনা তদন্তে তিন সদস্যের উচ্চপর্যায়ের কমিটি গঠন করে স্বাস্থ্য অধিদপ্তর। কমিটিকে প্রথমে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ে প্রতিবেদন জমা দিতে পারেনি কমিটি। পরবর্তীতে তারা ৩ জুন পর্যন্ত সময় চায়। এরই ধারাবাহিকতায় বুধবার (৩ জুন) মন্ত্রণালয়ে তদন্ত প্রতিবেদন জমা দেয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category