• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

একাদশ শ্রেণির ভর্তি নীতিমালা চূড়ান্ত হচ্ছে কাল

অনলাইন ডেস্ক / ৬৬ Time View
Update : সোমবার, ৬ জুলাই, ২০২৬

একাদশ শ্রেণিতে শিক্ষার্থী ভর্তির লক্ষ্যে ‘ভর্তি নীতিমালা-২০২৬’ চূড়ান্ত করার উদ্যোগ নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মঙ্গলবার (৭ জুলাই) সকাল ১০টায় এ উপলক্ষে একটি সভা আহ্বান করা হয়েছে।

সভাটি একই সঙ্গে অনলাইন প্ল্যাটফর্ম এবং বাংলাদেশ সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হবে।

সোমবার (৬ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ-১ শাখা থেকে প্রকাশিত এক নোটিশে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

উপসচিব মো. আ. কুদ্দুসের সই করা ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেকের সভাপতিত্বে এই সভায় শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের উপস্থিত থাকার কথা রয়েছে। সভার মূল আলোচ্যসূচি হলো একাদশ শ্রেণিতে ভর্তি নীতিমালা-২০২৬ চূড়ান্ত করা।

এই নীতি নির্ধারণী সভায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান ও বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটির সভাপতিকে প্রয়োজনীয় সব ডকুমেন্ট ও কার্যপত্রসহ উপস্থিত থাকার অনুরোধ জানানো হয়েছে।

এ ছাড়া চট্টগ্রাম, রাজশাহী, কুমিল্লা, যশোর, বরিশাল, সিলেট, দিনাজপুর ও ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যানদের অনলাইনে এই সভায় যুক্ত হতে বলা হয়েছে।

একই সঙ্গে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং বাংলাদেশ মাদরাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিভাগের অতিরিক্ত ও যুগ্মসচিবদের এই সভায় যথাসময়ে অংশ নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category