• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:০৭ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

এইচএসসি-আলিম পরীক্ষা বন্ধের পরিধি বৃদ্ধি নিয়ে আসছে নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক / ৪৩ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

আবহাওয়ার মারাত্মক অবনতি ও বন্যা পরিস্থিতি খারাপ হওয়ায় চট্টগ্রাম বোর্ডের শনিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এদিকে সিলেট বিভাগেও বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। এ কারণে শনিবার (১১ জুলাই) সিলেট শিক্ষা বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমানের পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বসছে আন্তঃশিক্ষা বোর্ড। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে আজকের মধ্যেই সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডগুলো।

আজ শুক্রবার (১০ জুলাই) একটি সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা।

জানা গেছে, টানা তিন দিনের বৃষ্টি ও ভারতের ত্রিপুরা থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিলেট বিভাগের চার জেলায় বন্যা পরিস্থিতির দ্রুত অবনতি হচ্ছে। সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের বিভিন্ন নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। মৌলভীবাজারের মনু ও হবিগঞ্জের খোয়াই নদীর পানি ইতোমধ্যে বিপদসীমা অতিক্রম করেছে। অন্যদিকে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার খুব কাছাকাছি পৌঁছেছে। এতে বিভাগজুড়ে বন্যার আশঙ্কা ও উদ্বেগ বাড়ছে।

এ ছাড়াও ভারি বৃষ্টির কারণে উত্তরাঞ্চলের বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়েছে। তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিশেষ করে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় নদীগুলোর পানি বিপৎসীমা অতিক্রম করেছে। উত্তরের চার জেলায় বন্যার শঙ্কা জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান বলেন, ‘আগামীকালের পরীক্ষা নিয়ে আমরা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। চট্টগ্রামের পাশাপাশি সিলেট বিভাগের পরিস্থিতির বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনা করে আজ আমরা একটি মিটিংয়ে বসছি। পরে সিলেট বোর্ডের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

তিনি আরও বলেন, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি খারাপের দিকে রয়েছে। তবে রংপুর ও ময়মনসিংহ অঞ্চল থেকে এখনো কোনো ধরনের খারাপ পরিস্থিতির খবর আমরা পাইনি। আমরা সেখানকার ঊর্ধ্বতন কর্মকর্তারা আমাদের আপডেট দিচ্ছেন। আজকে আমরা সিলেট ও চট্টগ্রামের বিষয়ে সিদ্ধান্ত নিতে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category