• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি পরীক্ষা শনিবার, আসনপ্রতি লড়বেন ৫ জন

অনলাইন ডেস্ক / ৫২ Time View
Update : শনিবার, ১১ জুলাই, ২০২৬

রাজধানীর সরকারি ৭ কলেজ নিয়ে গঠিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হচ্ছে শনিবার (১১ জুলাই)। এদিন কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা নেওয়া হবে। বিকেল ৩টা থেকে পরীক্ষা শুরু হয়ে চলবে ৪টা পর্যন্ত। রাজধানীর সরকারি ৭টি কলেজ কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটে মোট আসন ৪ হাজার ৪৯৮টি। ইউনিটটিতে ভর্তি পরীক্ষা দিতে আবেদন করেছেন ২৩ হাজার ৩৬৫ জন ভর্তিচ্ছু শিক্ষার্থী। সেই হিসাবে আসনপ্রতি লড়বেন ৫ জন।

মানতে হবে যত নির্দেশনা
ভর্তি পরীক্ষার্থীদের অবশ্যই পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে পরীক্ষার হলে উপস্থিত হয়ে নির্দিষ্ট আসন গ্রহণ করতে হবে। ভর্তি পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের সংযুক্ত সাতটি কলেজের কেন্দ্রে অনুষ্ঠিত হবে। পরীক্ষা হবে এমসিকিউ পদ্ধতিতে। পরীক্ষায় উত্তীর্ণ হতে ন্যূনতম ৪০ নম্বর পেতে হবে। পছন্দের বিষয়ে ভর্তি হতে হলে ওই নির্ধারিত বিষয়ে অন্তত ৫ নম্বর পেতে হবে।

ভর্তি পরীক্ষা ও ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্য ভর্তিচ্ছুরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ওয়েবসাইট (www.dcu.ac.bd) থেকে জানতে পারবেন।

আগামী ১৭ জুলাই ব্যবসায় শিক্ষা ইউনিট ও বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এদিন দুই শিফটে দুটি ইউনিটের পরীক্ষা নেওয়া হবে। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে বিজ্ঞান ইউনিটের পরীক্ষা।

আর বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে। বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের আসন বিন্যাস ১৪ জুলাই থেকে ওয়েবসাইটে পাওয়া যাবে।

বিজ্ঞান ইউনিটে মোট আবেদন জমা পড়েছে ৩১ হাজার ৫৫৩টি। ব্যবসায় শিক্ষায় আবেদন করেছেন ১১ হাজার ২৪৪ জন। এ দুটি ইউনিটে আসনসংখ্যা যথাক্রমে- বিজ্ঞানে ৪ হাজার ৭৯৫টি এবং ব্যবসায় শিক্ষায় ১ হাজার ৯৯৭টি। আর তিনটি ইউনিট মিলিয়ে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক শ্রেণিতে প্রথম বর্ষে আসনসংখ্যা ১১ হাজার ২৯০টি।

এদিকে, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভর্তি পরীক্ষা নিয়ে দ্রুত ফল প্রকাশ করা হবে। এরপর ভর্তি নেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ৬ সেপ্টেম্বর থেকে নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরুর দিনক্ষণ ঠিক করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category