• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
চট্রগ্রামের পতেঙ্গায় আবাসিক হোটেলে অসামাজিক কার্যক্রমসহ মাদক সেবনের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে গাঙ্গিনাপাড়ে জনদুর্ভোগ কমাতে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের অভিযান “বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার পাঠাগার” কেন্দুয়া উপজেলায় একটি আলোর ঘর শহীদ জিয়া আন্তঃস্কুল ফুটবলে জয় পেয়েছে দক্ষিণ হালিশহর-বাকলিয়া-শেরশাহ কলোনী ও ছালেহ জহুর লালপুরে বাড়িতে ঢুকে হামলা, নারীকে মারধর ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লা জেলার সিভিল সার্জনের দৃষ্টি আকর্ষণ,, ওয়েবসাইটে নেই চিকিৎসকদের হালনাগাদ তথ্য: ভোগান্তিতে ব্রাহ্মণপাড়ার রোগীরা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ কুমিল্লা বুড়িচং প্রেস ক্লাবের নির্বাচনে খোরশেদ সভাপতি, বাবু সম্পাদক, সাংগঠনিক সম্পাদক জাকির কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা ঘিওরে শিক্ষার্থীদের সাথে নিয়ে গাছের চারা রোপন করেন ছাত্রদল নেতা।

ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশে ইতিহাস গড়ল জাতীয় বিশ্ববিদ্যালয়

অনলাইন ডেস্ক / ৩২ Time View
Update : বুধবার, ২২ জুলাই, ২০২৬

মাত্র ৪২ কর্মদিবসে (ছুটিসহ ৫৩ দিনে) ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের ২০২৪ সালের দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফল প্রকাশ করে নতুন রেকর্ড গড়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

বুধবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ বিভাগ জানায়, গত ২০ এপ্রিল ডিগ্রি (পাস) ও সার্টিফিকেট কোর্সের দ্বিতীয় বর্ষের পরীক্ষা শুরু হয়ে ১৮ মে শেষ হয়। এরপর পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১১ দিনের সরকারি ছুটি থাকলেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাইসহ সব প্রশাসনিক কার্যক্রম নির্ধারিত সময়ে শেষ করে গত ১১ জুলাই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, এবার দেশের ১ হাজার ৯১৫টি কলেজের ১ লাখ ৯৭ হাজার ৬১৫ জন শিক্ষার্থী ৬৪৭টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেন। প্রকাশিত ফলে গড় পাসের হার ৯৩ দশমিক ৫৩ শতাংশ।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে আধুনিক, গতিশীল ও শিক্ষার্থীবান্ধব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের যে অঙ্গীকার নেওয়া হয়েছে, দ্রুত সময়ে ফল প্রকাশ তারই প্রতিফলন। স্বচ্ছতা বজায় রেখে ৪২ কর্মদিবসে নির্ভুলভাবে ফল প্রকাশ প্রশাসনিক সক্ষমতা ও সমন্বিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও শিক্ষার্থীদের সময়োপযোগী ও প্রযুক্তিনির্ভর সেবা নিশ্চিত করার উদ্যোগ অব্যাহত থাকবে।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম বলেন, পরীক্ষা-পরবর্তী প্রতিটি ধাপ পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছে। ঈদের দীর্ঘ ছুটি থাকা সত্ত্বেও খাতা মূল্যায়ন, নম্বর সংযোজন, তথ্য যাচাই ও ফল প্রস্তুতের কাজ সমন্বিতভাবে পরিচালিত হওয়ায় স্বল্প সময়ে ফল প্রকাশ সম্ভব হয়েছে। ভবিষ্যতে আরও কম সময়ে ফল প্রকাশের লক্ষ্যে কাজ চলছে বলেও জানান তিনি।

দ্রুত ফল প্রকাশে সন্তোষ প্রকাশ করেছেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থীরা জানান, আগে ফলাফলের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এখন দ্রুত ফল প্রকাশ হওয়ায় পরবর্তী বর্ষের প্রস্তুতি ও অ্যাকাডেমিক পরিকল্পনা সহজ হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category