• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

এসএসসির ফল প্রকাশ কবে? জানালো বোর্ড চেয়ারম্যান

ডেস্ক রিপোর্ট / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আগামী ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট বিভাগে হস্তান্তর করা হবে। এরপর শিক্ষা মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের তারিখ ঘোষণা করবে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন আন্তঃশিক্ষা সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান।

তিনি বলেন, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রস্তুতের কাজ চলছে। আমরা ২৭ বা ২৮ জুলাইয়ের মধ্যে ফল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেব। এরপর ফল প্রকাশের তারিখ মন্ত্রণালয় নির্ধারণ করবে। আমরা আমাদের প্রস্তুতির কাজ এগিয়ে নিচ্ছি।

জানা গেছে, সাধারণত লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যেই এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। আর দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নিতে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেন। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার্থী ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থী ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

ফল শিক্ষা মন্ত্রণালয়ে জমা দেওয়ার পর প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত দিনে একযোগে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হবে।

সূত্র: দ্য ডেইলি ক্যাম্পাস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category