• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ অপরাহ্ন
সর্বশেষ
দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক কুমিল্লায় ১০-বিজিবির অভিযানে ৭৪ লাখ টাকার ভারতীয় শাড়ি উদ্বার দেবিদ্বারে মাদক কারবারের প্রতিবাদ করায় গৃহবধূ ও সাক্ষীকে মারধর, বাধ্য করে ধারণ করা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ

তিস্তার পানি বিপৎসীমায়

অনলাইন ডেস্ক / ৬৩ Time View
Update : বুধবার, ৫ আগস্ট, ২০২৬

টানা ভারি বৃষ্টি ও উজানের ঢলে আবারও ফুঁসে উঠেছে তিস্তা নদী। এতে নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা বরাবর প্রবাহিত হচ্ছে। বুধবার (০৫ আগস্ট) বিকেল ৫টায় নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তার পানি বিপৎসীমার সমান উচ্চতায় প্রবাহিত হয়। এ পয়েন্টে বিপৎসীমা ধরা হয় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ডালিয়া ডিভিশনের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র সূত্রে জানা যায়, বুধবার সকাল ৬টা ও ৯টায় তিস্তার পানি সমতল ছিল ৫২ দশমিক ২৮ সেন্টিমিটার, যা বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়। এরপর দুই ঘণ্টার ব্যবধানে পানি ৫ সেন্টিমিটার কমে সকাল ১১টায় ৫২ দশমিক ২৩ সেন্টিমিটার উচ্চতায় প্রবাহিত হয়, যা বিপৎসীমার ৮ সেন্টিমিটার ওপরে।

এরপর দুপুর ১২টায় পানির সমতল ৫২ দশমিক ২১ সেন্টিমিটার, দুপুর ২টায় ৫২ দশমিক ১৭ সেন্টিমিটার, বিকেল ৩টায় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার এবং বিকেল ৪টায় ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার রেকর্ড করা হয়। অর্থাৎ বিকেল ৪টায় তিস্তার পানি বিপৎসীমার সমান উচ্চতায় প্রবাহিত হচ্ছিল।

এদিকে সকালে তিস্তার পানি বৃদ্ধির ফলে ডিমলা উপজেলার পূর্ব ছাতনাই, খগাখড়িবাড়ী, টেপাখড়িবাড়ী, খালিশা চাপানী, ঝুনাগাছ চাপানী ও গয়াবাড়ী এবং জলঢাকা উপজেলার গোলমুন্ডা, ডাউয়াবাড়ী ও শৌলমারী ইউনিয়নের নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে নিম্নাঞ্চল থেকে পানি নামতে শুরু করেছে।

ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন বলেন, সকালে তিস্তার পানি বৃদ্ধি পাওয়ায় নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করে। মানুষের বাড়িঘরে পানি প্রবেশ করেনি, এটি স্বস্তির বিষয়।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী বলেন, মধ্যরাত থেকে তিস্তার পানি বাড়তে শুরু করে। সকাল ৯টায় বিপৎসীমার ১৩ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পানি কমতে শুরু করেছে। আগামী ২৪ ঘণ্টায় পানি বৃদ্ধির শঙ্কা নেই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category