• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

বর্ণাঢ্য আয়োজনে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

হালিম সৈকত, কুমিল্লা। / ৫৯ Time View
Update : শনিবার, ২২ আগস্ট, ২০২৬

কুমিল্লার গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উৎসব-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২২ আগস্ট) বিকেল ৩টায় গৌরীপুর বাজারের আনন্দ মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ (বাংলা ভার্সন) মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রতিষ্ঠাতা মো. কামরুল হাছানের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) মো. মনিরুজ্জামান। প্রধান আলোচক ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক অধ্যাপক মতিন সৈকত-এআইপি।

বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট সমাজসেবক ও সংগঠক এবং সোনালী ব্যাংক, গৌরীপুর বাজার শাখার সাবেক ব্যবস্থাপক মো. শাহ আলম; প্রিন্সিপাল মো. নজরুল ইসলাম; এ.বি.এম. গোলাম মোস্তফা, সাবেক দুদক কর্মকর্তা; কবি মো. ওয়াহিদুজ্জামান; অবসরপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান তালুকদার; জ্ঞানার্ণব সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি খন্দকার আল মামুন; লেখক মোহাম্মদ শাহজামান শুভ; সাংবাদিক হালিম সৈকত; সাংবাদিক তাহসীন তিহামী; শাহ আলম সরকার; কবি আব্দুর রাজ্জাক এবং দ্বীন ইসলাম রাজু প্রমুখ। এ সময় ইসলামী সংগীত পরিবেশন করে কলরব শিল্পীগোষ্ঠী।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের সভাপতি মো. সাইফুল ইসলাম স্বপন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. ফারুক কামাল।

অনুষ্ঠানে সংগঠনের উপদেষ্টামণ্ডলীর সদস্য, কবি-সাহিত্যিক, শিক্ষাবিদ, চিকিৎসক, প্রকৌশলী, সাংবাদিক, সমাজসেবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে কবিতা আবৃত্তি, গজল পরিবেশন এবং সাহিত্য ও সংস্কৃতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। বক্তারা সাহিত্যচর্চার প্রসার, সৃজনশীলতার বিকাশ এবং সমাজে ইতিবাচক মূল্যবোধ সৃষ্টিতে লেখক ও সাহিত্যিকদের গুরুত্বপূর্ণ ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে সাহিত্য ও সংস্কৃতিচর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে সৃজনশীলতা ও মানবিক মূল্যবোধ বিকাশের ওপর গুরুত্ব দেন তারা।

অনুষ্ঠানের শেষপর্বে সংগঠন ও সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য অতিথি এবং অনুশীলন লেখক পরিষদের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। পাশাপাশি আমন্ত্রিত অতিথিদের মধ্যে বিভিন্ন বই উপহার হিসেবে বিতরণ করা হয়।

সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীল চর্চার মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার প্রত্যয় ব্যক্ত করার মধ্য দিয়ে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের প্রথম প্রতিষ্ঠা বার্ষিকীর বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category