• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

কিশোরগঞ্জে মাদকের বিরুদ্ধে কথা বলায় বিএনপি নেতার উপর হামলা

Reporter Name / ৭৩ Time View
Update : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬

কিশোরগঞ্জ সদর উপজেলার মাইজখাপন ইউনিয়নে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় বিএনপি নেতার উপর অতর্কিত হামলা ও স্বর্ণের দোকান থেকে ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়েরের পর বিচার দাবিতে এবং আসামি আটক করার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী ও নেতৃবৃন্দ ।

ভুক্তভোগী মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম এনায়েত বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত মাসে কিশোরগঞ্জ মডেল থানার ওসি মোঃ আবুল কালাম আজাদ মাইজখাপন এলাকায় মাদক বিরোধী অভিযান চালান। ওই অভিযানের সূত্র ধরেই স্থানীয় লেডি মাদক ব্যবসায়ী জুলি সুলতানা ওরফে ঋতু ও তার স্বামী সবুজ মিয়ার দীর্ঘদিনের মাদক ব্যবসার বিষয়টি সামনে আসে। এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীদের বক্তব্য অনুযায়ী জুলি সুলতানা ঋতুর বিরুদ্ধে মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।

আমিনুল ইসলাম এনায়েত অভিযোগে আরও বলেন, গত ১৪আগস্ট ২০২৬ তারিখ রাত অনুমান ৭টা ৩০ মিনিটে তিনি নীলগঞ্জ পুরান বাজারে ব্যবসায়িক কাজে দোকানে গেলে জুলি সুলতানা ঋতু,স্বপ্নন মিয়া , তরিকুল ইসলাম সোহাগ,তার আত্মীয়-স্বজনরা তার উপর অতর্কিত হামলা চালায়। শত শত মানুষের সামনে তাকে মারধর করে আহত করা হয় এবং তার স্বর্ণের দোকান থেকে নগদ ১৮ লাখ টাকার স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
আরো বলেন, অভিযোগের ২ নং আসামি তরিকুল ইসলাম সোহাগ পুলিশ সদস্য ফ্যাসিবাদ সরকার হাসিনার আমলে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পায় । এলাকাবাসী জানায়, তার এই পুলিশের চাকরির পাওয়ারে সাধারণ জনগণ আতংকিত।
চাকরিতে থেকেই বিভিন্ন অবৈধ কাজের সাথে সম্পৃক্ত।
এলাকাবাসী আরো বলেন, লেডি মাদক ব্যবসায়ী জুলি সুলতানা ঋতু তার ভাইয়ের বউ ।
এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আজ মাইজখাপন ইউনিয়ন বিএনপির উদ্যোগে নীলগঞ্জ রেলস্টেশন অফিসে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন,মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক চেয়ারম্যান মোঃ রোকনউদ্দিন ভূঁইয়া,
মাইজখাপন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক শাহিন
মাইজখাপন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি রুপন আহমেদ সরকার সহ মাইজখাপন ইউনিয়ন বিএনপির সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও এলাকার সাধারণ জনগণ

বক্তব্যে বলেন, মাদকের বিরুদ্ধে কথা বলার কারণেই আমাদের নেতা আমিনুল ইসলাম এনায়েতের উপর এই হামলা করা হয়েছে। আমরা অবিলম্বে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানাই।

এ বিষয়ে অভিযোগের জন্য জুলি সুলতানা ঋতুর সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি। তবে ফোনে কথা হলে তিনি বলেন, “আনীত সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট, আমার শশুর বাড়ির লোকজনের সাথে ঝামেলা, আমার নামে কোন মাদক মামলা নেই ।

কিশোরগঞ্জ মডেল থানা সূত্রে জানাযায় মামলা রুজু করা হয়েছে। আসামি আটকের চেষ্টা চলছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category