• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:০১ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

রাজনীতিতে দীর্ঘদিনের ত্যাগী মুখ জুয়েল মোল্লা, নেতৃত্বে মূল্যায়নের দাবি তৃণমূলে

দেবিদ্বার উপজেলা প্রতিনিধি / / ৭৪ Time View
Update : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

মামলা-হামলা, কারাবরণ এবং পারিবারিক বিভিন্ন প্রতিকূলতা উপেক্ষা করে কুমিল্লার দেবিদ্বারে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) রাজনীতিতে সক্রিয় অবস্থান বজায় রেখেছেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জুয়েল মোল্লা। দীর্ঘ রাজনৈতিক জীবনের সততা, নিষ্ঠা ও ত্যাগের কারণে স্থানীয় নেতাকর্মীদের কাছে তিনি এক আস্থার নাম হয়ে উঠেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৬ সালের ২৮ অক্টোবরের রাজনৈতিক উত্তাল দিনগুলোতে রাজপথে অগ্রভাগে ছিলেন জুয়েল মোল্লা। আন্দোলন-সংগ্রামে অংশ নিয়ে একাধিকবার গুরুতর আহত হলেও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ থেকে বিচ্যুত হননি তিনি। রাজনীতির পাশাপাশি তাঁর পরিবারকেও পোহাতে হয়েছে নানা নির্যাতন। রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একাধিকবার কারাভোগ করতে হয়েছে তাঁকে ও তাঁর ছোট ভাই রুবেল মোল্লাকে। এমনকি কারাবাসের কারণে রুবেল মোল্লার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছে তাঁর পরিবার।

পরিবারের দাবি, টানা রাজনৈতিক হয়রানি ও বাবার আটকের ঘটনায় একপর্যায়ে তাঁদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানও বন্ধ হয়ে যায়। এসবের মধ্যে তাঁর ব্যক্তিগত জীবনে নেমে আসে বিচ্ছেদের বেদনা। তবে এত প্রতিকূলতার মধ্যেও রাজনীতি থেকে পিছিয়ে যাননি এই যুবদল নেতা। সাম্প্রতিক জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানসহ প্রতিটি রাজনৈতিক আন্দোলনে তিনি রাজপথে সক্রিয় ভূমিকা পালন করেছেন।
জুয়েল মোল্লার রাজনৈতিক জীবন শুরু হয় ছাত্রদলের মাধ্যমে, যেখানে তিনি যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। বর্তমানে তিনি দেবিদ্বার উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন।

নিজের রাজনৈতিক ভাবনা ব্যক্ত করে জুয়েল মোল্লা বলেন, “দেশ ও দলের জন্য এখন কাজ করার উপযুক্ত সময়। দেশে গণতন্ত্র ফেরার পাশাপাশি মানুষের অধিকার প্রতিষ্ঠার নতুন সুযোগ তৈরি হয়েছে। সততা ও সাংগঠনিক দক্ষতা কাজে লাগিয়ে আগামী দিনেও দেশ ও সাধারণ মানুষের কল্যাণে আত্মনিয়োগ করতে চাই।”

তৃণমূল নেতাকর্মীদের মতে, দেবিদ্বারে সংগঠনকে সুসংগঠিত রাখতে এবং বিএনপির ঘোষিত ৩১ দফা বার্তা প্রতিটি ঘরে পৌঁছে দিতে জুয়েল মোল্লার মতো ত্যাগী নেতাদের বিকল্প নেই। রাজপথের এই অভিজ্ঞ নেতাকে আগামী দিনে মূল্যায়নের মাধ্যমেই সংগঠন আরও শক্তিশালী হবে বলে তারা প্রত্যাশা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category