• মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন
সর্বশেষ
শ্রাবণের পক্ষে পরিবারের সংবাদ সম্মেলন, নিরপেক্ষ তদন্তের দাবি ওয়ারিশ সূত্রে পৈত্রিক সম্পত্তির দাবি, ভোগদখল না পাওয়ার অভিযোগ জাহাঙ্গীর ভূঁইয়ার লিংক রোডে ১৪ হাজার ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক নেত্রকোনায় বাজারে ফাঁকা গুলি,নির্বাচনী মাঠ থেকে সরাতে তাঁতীদল নেতাকে ফাঁসানোর অভিযোগ স্ত্রীর দেবীদ্বারে কোটি টাকার সড়কে মাটির কারসাজি! ২ মাস ধরে জেলা ও মন্ত্রণালয়ের দপ্তরে অভিযোগেও নীরব প্রশাসন, লুটপাটের উৎসব দেবিদ্বারে সরকারি মূল্য অমান্য করে চড়া দামে এলপিজি গ্যাস বিক্রি: প্রশাসনের হস্তক্ষেপ দাবি ‘বেটিং সাইটের এজেন্ট’ থেকে কোটি টাকার সম্পদ: নাজিমের ফাঁদে নিঃস্ব তরুণরা কুমিল্লায় জয়যাত্রা পরিবারের মিলনমেলা ও ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান সাংবাদিকের মোবাইল জব্দ, এসআই সোহেলের বিরুদ্ধে পুলিশ সুপারের কাছে অভিযোগ কুমিল্লায় মা ও ৮ মাসের শিশুকে কুপিয়ে হত্যা, আটক যুবক

পুরান ঢাকায় জবি শিক্ষার্থীদের কষ্টের দ্বিতীয় উদাহরণ পৃথিবীতে নেই: জবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক / ৬০ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রাজধানীর পুরান ঢাকার প্রতিকূল পরিবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা যেভাবে কষ্ট করে পড়াশোনা করছেন, তার দ্বিতীয় উদাহরণ সম্ভবত  পৃথিবীতে আর নেই বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মেধাবী হলের অডিটোরিয়ামে “মেধাবী আউটডোর ইভেন্ট ২.০ ও স্টুডেন্ট অব দ্য ইয়ার’এবং ফটোগ্রাফি কনটেস্টের পুরস্কার বিতরণী “অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  এ কথা বলেন তিনি।

উপাচার্য রইছ উদ্দিন বলেন, “তোমরা সম্ভাবনাময় তরুণ, তোমরাই আশার আলো। মেধাবী হলে থাকার সুযোগ কাজে লাগিয়ে নিজেদের যোগ্য করে গড়ে তুলবে। আস-সুন্নাহ ফাউন্ডেশনের পৃষ্ঠপোষকতায় পরিচালিত মেধাবী প্রকল্প তোমাদের জন্য রহমত ও নিয়ামত। মেধাবী হল থেকে বের হয়ে তোমরা সমাজের সম্পদ ও অনুকরণীয় আদর্শ হবে “।

শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপাচার্য আরো  বলেন, ‘যারা জানে আর যারা জানে না, তারা কি সমান হতে পারে? তোমরা বিশ্ববিদ্যালয়ের বাকি ২১ হাজার শিক্ষার্থীর চেয়ে এগিয়ে আছো। এই সুযোগ  অবশ্যই অবশ্যই কাজে  লাগাতে হবে।জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের গড়ে তোলার আহ্বান জানিয়ে তিনি বলেন, কোরআন ও সুন্নাহর আলোকে জীবন পরিচালনার পাশাপাশি জ্ঞান-বিজ্ঞানে অবদান রাখতে হবে।

অনুষ্ঠানে মেধাবী হল-১-এর প্রভোস্ট অধ্যাপক ওমর ফারুক বলেন, “তোমরা যে সুযোগ পেয়েছো, এটা সৌভাগ্যের বিষয়। পরিশ্রম ও দুঃখ-কষ্ট ছাড়া জীবনে সার্থকতা আসে না। তোমরা  কাজের মাধ্যমে নিজেদের তা প্রমাণ করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর  অধ্যাপক আজম খান, পরিবহন প্রশাসক অধ্যাপক তারিক বিন আতিক, মেধাবী হলের ইনচার্জ  মোহাম্মদ মামুনুর রশিদসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে পুরস্কার পেলেন যারা:

“স্টুডেন্ট অব দ্য ইয়ার’ ক্যাটাগরিতে প্রথম হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী হুমায়ুন আহমেদ। ফটোগ্রাফি কনটেস্টে প্রথম হয়েছেন ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার বিভাগের মো. ইব্রাহিম রানা । দ্বিতীয় ও তৃতীয় হয়েছেন মাহাদি হাসান নাঈম  ও মো. বাদল মিয়া। এ ছাড়া ইমামতি, মুয়াজ্জিনসহ বিভিন্ন দায়িত্ব পালনের জন্য কয়েকজন শিক্ষার্থীকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।

উল্লেখ্য,  আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে পরিচালিত মেধাবী প্রকল্পে জবির প্রায় ৭০০ শিক্ষার্থী অবস্থান করছেন। আবাসনের পাশাপাশি তাঁদের বিসিএস ও আইইএলটিএসসহ বিভিন্ন বিষয়ে প্রস্তুতির সুযোগ দেওয়া হচ্ছে।
##


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category