• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
ব্রাহ্মণপাড়া পুলিশের পৃথক অভিযানে ১৬ জন গ্রেফতার, ভারতীয় বাজি ও ইজিবাইক উদ্ধার মানিকগঞ্জে কালিগঙ্গা নদীতে অবৈধভাবে ড্রেজার বসিয়ে বালু উত্তোলন বন্ধের দাবীতে মানববন্ধ মদিনার জামাত মালদ্বীপ শাখার সম্মাননা স্মারক গ্রহণ করলেন কামাল্লা দরবার শরীফের পীর সাহেব মিরপুরে সাংবাদিক প্রান্ত পারভেজের বাসায় গুলিবর্ষণের সুষ্ঠ বিচারের দাবিতে মানববন্ধন দেবিদ্বারে বিয়ে ছাড়াই সন্তান জন্ম, নবজাতককে বাবার হাতে দিয়ে চলে গেলেন মা, পুলিশ হেফাজতে নবজাতকের বাবা সেনবাগ থানার ওসি প্রত্যাহার: অভিযোগ, পাল্টা বক্তব্য ও সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ ককটেল বিস্ফোরণে কাঁপল যাত্রাবাড়ী, রিকশাচালক আহত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম সার্ভিস চার্জ বিহীন ডিজিটাল অটোমেশন পেমেন্ট পদ্ধতি চালু করল যবিপ্রবি গফরগাঁওয়ে জমি নিয়ে বিরোধের জেরে বসতবাড়িতে হামলা ভাঙচুর ও মারধর: থানায় অভিযোগ

পুলিশকে ফাঁসাতে গিয়ে নিজেই মামলায় ফেঁসে গেল সাংবাদিক পরিচয়দানকারী মোল্লা শাওন

ঝালকাঠি প্রতিনিধি / ৩৭ Time View
Update : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

সাংবাদিক পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে হয়রানি, অর্থ আদায় ও মানহানিসহ নানা অভিযোগে অভিযুক্ত মোল্লা শাওনের বিরুদ্ধে এবার পুলিশকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঝালকাঠি থানায় প্রতারণা, মিথ্যা অভিযোগে ফাঁসানোর চেষ্টা, অর্থ আত্মসাৎ ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে মামলা আসামি করা হয়েছে । ঝালকাঠি থানার মামলা নং-৩৬, তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪২০/২১১/৪০৬/৫০৬ ধারায় অভিযোগ আনা হয়েছে। মামলাটি তদন্ত করছেন এসআই মোঃ রিয়াজ।

মামলার এজাহার ও সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ঝালকাঠি আদালতের একটি ওয়ারেন্ট তামিলের জন্য এএসআই মোহিত দেউলকাঠী এলাকায় যান। ঝালকাঠি কৃষি ব্যাংকের ওয়ারেন্টে নাম থাকা দেউলকাঠি গ্রামের মহাসিনের পুত্র আজাদ খান নামে ব্যক্তির বিষয়ে স্থানীয়দের কাছে খোঁজ নেওয়া হলে ওই নামে একজনের অস্তিত্বের কথা জানা যায়। তবে পুলিশ তাকে না পেয়ে সেখান থেকে ফিরে আসেন।

অভিযোগ রয়েছে, পরবর্তীতে মোল্লা শাওন ওই আজাদ খানের সঙ্গে যোগাযোগ করে তাকে জানান, বিষয়টি নিয়ে সংবাদ প্রকাশ করা হবে এবং তার ব্যাংক-সংক্রান্ত সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব। এ কথা বলে তার কাছ থেকে ২০ হাজার টাকা নেওয়া হয় বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

এরপর পুলিশ সদস্যকে ফাঁসানোর উদ্দেশ্যে আজাদ খানকে এএসআই মোহিতের বিরুদ্ধে অভিযোগ করতে প্ররোচিত করার অভিযোগও আনা হয়েছে। মামলার অভিযোগ অনুযায়ী, আজাদকে বলা হয়—এএসআই মোহিত তার চাচাতো ভাইয়ের কাছ থেকে ২০ হাজার টাকা নিয়েছেন। একই সঙ্গে পুলিশের ধাওয়ায় আহত হওয়ার কথা বলে হাসপাতালে ভর্তি ও এক্স-রে করানোর বিষয়েও তাকে দিক নির্দেশনা দেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে।

পরবর্তীতে আজাদ খান পুলিশের বিরুদ্ধে ২০ হাজার টাকা নেওয়ার অভিযোগ করেন। তবে মামলার বাদীপক্ষের দাবি, পুরো ঘটনাটি ছিল মোল্লা শাওনের পরিকল্পিত কারসাজি ও শেখানো কথা। পুলিশ অফিসার মোহিত ঘুষ বাবদ ২০ হাজার টাকা নিয়েছে এ সংক্রান্ত একটি ভিডিওতে আজাদের বক্তব্য গ্রহণ করে মোল্লা শাওন এবং পুলিশ কর্মকর্তাকে ফাঁসানোর ফন্দি আঁটে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।এ ঘটনায় মোঃ আজাদ খান বাদী হয়ে ঝালকাঠি থানায় মামলা করেন।

ঝালকাঠি থানার ওসি (তদন্ত) মেহেদী হাসান জানান, পুলিশের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করিয়ে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে সদর উপজেলার দেউলকাঠী গ্রামের মোঃ আজাদ খান বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। প্রাথমিক সত্যতা পাওয়ায় অভিযোগটি এজাহার হিসেবে রুজু করে এসআই মোঃ রিয়াজুল ইসলামকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।তিনি আরও জানান, মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।

তবে মোল্লা শাওনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোর বিষয়ে তার বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। সোহাগ মোল্লা ওরফে মোল্লা শাওন ফেইসবুক লাইভে এসে নিজেকে এ ঘটনায় নির্দোষ দাবি করেন। কিন্তু তার ব্যক্তিগত ব্যবহৃত ফোন নম্বর টি বন্ধ পাওয়া গেছে। অনুমান করা হয় মামলার খবর জানতে পেরে গাঢাকা দিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category