• রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন
সর্বশেষ
চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক কুমিল্লা লাকসামে ধানক্ষেত থেকে অটোরিকশাচালকের মরদেহ উদ্ধার সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে কমলাপুর রেলস্টেশনে ৩০০ অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ ব্রাহ্মণপাড়ায় ৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ বুড়িচংয়ে ফসলি জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে কৃষকদের মানববন্ধন লন্ডনে এমপি মনিরুল হক চৌধুরীকে যুক্তরাজ্য বিএনপির সংবর্ধনা ৩৯ নং ওয়ার্ডের আকমল আলী রোডস্থ সৎ সংঘের উদ্যোগে শারদীয় দুর্গোৎসব পরিদর্শন ও শুভ উদ্বোধন ছাত্রত্ব নেই, তাও হোস্টেল দখলে ছাত্রদল নেতারা: সিট বাণিজ্যের অভিযোগ! কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যার রহস্য উদঘাটন, ২ আসামি গ্রেফতার

দাউদকান্দিতে ৬৪ কেজি গাঁজা উদ্ধার, কাভার্ডভ্যানসহ গ্রেফতার ১

কুমিল্লক জেলা প্রতিনিধি / ৩৪ Time View
Update : সোমবার, ৫ অক্টোবর, ২০২৬

কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী অভিযানে ৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ডভ্যান জব্দ এবং একজনকে গ্রেফতার করা হয়েছে।

সোমবার (৫ অক্টোবর ২০২৬) দুপুর ১টা ১০ মিনিটের দিকে দাউদকান্দি মডেল থানা পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

পুলিশ জানায়, কুমিল্লা জেলার দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. খলিলুর রহমানের দিকনির্দেশনায় এবং দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানের অংশ হিসেবে এসআই (নিরস্ত্র) মো. মনির হোসেন সঙ্গীয় ফোর্সসহ দাউদকান্দি পৌরসভার দক্ষিণ সতানন্দি এলাকায়, দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে চেকপোস্ট স্থাপন করে যানবাহনে তল্লাশি চালান।

এ সময় সন্দেহভাজন একটি কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি চালালে গাড়িটিতে থাকা দুটি বস্তা থেকে মোট ৬৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে মাদক পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যানটি জব্দ করা হয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট একজনকে গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

কুমিল্লা জেলা পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category