• মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
সর্বশেষ
এনসিপির দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় আব্দুল মবিন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন রাজশাহীতে পূজামন্ডপ পরিদর্শন,আখ চাষীদের প্রণোদনা ও জনসভায় যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তির বার্তায় যুগ থেকে যুগান্তরে ছড়িয়ে পড়ুক, দেবী দূর্গার এবারের বাণী পরিচ্ছন্নতাকর্মীদের জীবনমান উন্নয়ন ও বাসস্থান নিশ্চিতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম দেবিদ্বারে এনসিপির কমিটি নিয়ে বিতর্ক: আন্দোলনের বিপক্ষে থাকা ছাত্রলীগ নেতা শুভ সিনিয়র যুগ্ম সচিব কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা গাজায় খাদ্যসংকটে ভুগছে ১৪ লাখ ফিলিস্তিনি: ডাব্লিওএফপি সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর: রায়ের কপি পেলে ব্রিফ করবে সরকার ইউপি নির্বাচনে সেনা মোতায়েন নয়, পরিস্থিতি জটিল হলে সিদ্ধান্ত পরিবর্তন: ইসি মাছউদ জাপানে চাকরির সুযোগ বাংলাদেশিদের, চুক্তি সই

এনসিপির দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় আব্দুল মবিন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন

মোঃ আল আমিন, নিজস্ব প্রতিবেদক / ২৯ Time View
Update : মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটিতে স্থান পাওয়ায় আব্দুল মবিন সরকারকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন গাংচর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন, ১নং ওয়ার্ড গাংচর-চাটুলীর সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এবং মালদ্বীপ প্রবাসী পেশাজীবী মোঃ নাছির হোসাইন পারভেজ।

সম্প্রতি কুমিল্লা জেলার এনসিপির নেতৃবৃন্দের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে মোঃ মাসুদকে আহ্বায়ক এবং মোঃ শামীমকে সদস্য সচিব করে ৭১ সদস্যবিশিষ্ট দেবিদ্বার উপজেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত এ কমিটিতে স্থান পাওয়ায় আব্দুল মবিন সরকারকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।

শুভেচ্ছা বার্তায় তাঁরা আশা প্রকাশ করেন, আব্দুল মবিন সরকার নতুন দায়িত্বে থেকে এলাকার মানুষের কল্যাণে কাজ করবেন। পাশাপাশি সামাজিক উন্নয়ন, জনসেবা, মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

তাঁরা আরও প্রত্যাশা করেন, তাঁর রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং জনকল্যাণমূলক কার্যক্রম আরও গতিশীল হবে। নতুন এই দায়িত্ব পালনে তাঁর সাফল্য কামনা করে তাঁরা তাঁর রাজনৈতিক ও সামাজিক জীবনের উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

শুভেচ্ছান্তে:
গাংচর ডেভেলপমেন্ট ফাউন্ডেশন
১নং ওয়ার্ড, গাংচর-চাটুলী
মালদ্বীপ প্রবাসী পেশাজীবী
মোঃ নাছির হোসাইন পারভেজ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category