আওয়ামীলীগের দোসর জামালের বিরুদ্ধে সংবাদের জেরে সাংবাদিকে হুমকি, বিএনপি নেতার যোগসাজশ! থানায় জিডি সংবাদের জেরে সাংবাদিকে হুমকি, বিএনপি নেতার যোগসাজশ! থানায় জিডি
নিজস্ব প্রতিবেদক, কেরাণীগঞ্জঃ কার্যক্রম নিষিদ্ধ ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতার মুখোশ উন্মোচন করায় এক সাহসী সাংবাদিককে প্রকাশ্যে প্রাণনাশের হুমকি দিয়েছে আওয়ামী-বিএনপির চিহ্নিত চাঁদাবাজ চক্র। এ ঘটনায় কেরাণীগঞ্জ মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক।
জিডি সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর “নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের দোসর এখনো বেপরোয়া”
শিরোনামে দৈনিক দুর্নীতি পোস্ট এ সংবাদ প্রকাশের পর থেকেই শুরু হয় হুমকি। প্রথমে 01727979629 নম্বর থেকে বিএনপির শ্রমিক দলের সুত্রাপুর থানা সাধারণ সম্পাদক পরিচয় দিয়ে জামাল এ-র বিরুদ্ধের সংবাদ যাতে কেটে দেওয়া হয়।
এ বিষয়ে দৈনিক দিনকালের সাংবাদিক পরিচয়কারী ও সাধারণ সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী নৌ যান শ্রমিক দল মেহেন্দিগঞ্জ উপজেলা শাখার মিজানুর রহমান ঢালী তার এ-ই নিজ ফোন নাম্বার থেকে (01627455605) ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজসহ সাংবাদিককে প্রান নাশের হুমকি দিয়ে বলে যাতে করে জামালের বিরুদ্ধের নিউজ ডিলিট করে ফেলে।
ভুক্তভোগী সাংবাদিক মোঃ ফয়সাল হাওলাদার দৈনিক দুর্নীতি পোস্টের সম্পাদক ও বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটি সাধারণ সম্পাদক হিসেবে কর্মরত রয়েছি।
এবিষয়ে নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসী ঢাকা মহানগর আওয়ামী লীগের সাবেক কার্যনির্বাহী সদস্য শাহবাগ থানা আওয়ামী লীগ, ঢা.ম.দ এবং সাবেক কার্য নির্বাহী সদস্য, ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগ
জামাল বেপারী (01712039693) সরাসরি ফোন করে প্রাণনাশের হুমকি দেয় ভুক্তভোগী সাংবাদিক কে বলে তার বিরুদ্ধের সংবাদ টি যাতে ডিলেট করে দেওয়া হয়।
এবিষয়ে ভুক্তভোগী ফয়সাল হাওলাদার বলেন, “আমি রাষ্ট্রের ও জনগণের স্বার্থে কাজ করি। একজন চিহ্নিত ফ্যাসিস্টের দোসরের বিরুদ্ধে নিউজ করায় বিএনপি নেতা সেজে আওয়ামী লীগের সন্ত্রাসীকে বাঁচাতে আমাকে হত্যার হুমকি দেওয়া হচ্ছে। আমি প্রশাসনের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে গতি ১৪ -১০-২০২৬ ইং তারিখে কেরানীগঞ্জ মডেল থানায় জিডি দায়ের করি যাহার নং-৯৩৭।
এ বিষয়ে কেরাণীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুুল কুদ্দুস বলেন, “হুমকির বিষয়ে জিডি পেয়েছি, তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় সাংবাদিক সমাজে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অবিলম্বে হুমকিদাতা জামাল বেপারী ও মিজানুর রহমান ঢালীসহ যারা জড়িত আছে তাদের কে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশ অনলাইন সাংবাদিক কল্যাণ ইউনিয়ন (বসকো) কেন্দ্রীয় কমিটি ও সাংবাদিক নির্যাতন প্রতিরোধ সেল বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।