• বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ
কুমিল্লায় সরকারি রাস্তার জমি সংকুচিত করে পুকুর ভরাটের অভিযোগ, রাতে ফেলা হচ্ছে ইমারতের বর্জ্য দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক রাজশাহীতে ৩৭০০ ট্যাপেন্টাডল ও ১.৩০ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ২ ৫৯২ কোটি টাকায় খনন হবে দুটি নতুন কূপ, বাড়বে ৩০ মিলিয়ন ঘনফুট গ্যাস বিশ্ববাজারে তেল পরিবহনের ভাড়া বেড়েছে ১৭ ডলার ‘ধর্ম যায় না’ বলে ২২ উদাহরণ দিলেন রুমিন ফারহানা ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন বন্ধ মিলগুলো উৎপাদনমুখী করার উদ্যোগ নিয়েছে সরকার: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী ‘বাদাম বেচি, প্রধানমন্ত্রীর সঙ্গে হাত মেলাইছি, আর কি লাগে’

দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন, এসআরবির অভিযানে যুবক আটক

এ.কে. পলাশ, কুমিল্লা প্রতিনিধি / ২১ Time View
Update : বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬

কুমিল্লার লালমাইয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো ও আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে আটক করেছে এসআরবি।বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বেলঘর ইউনিয়নের ইছাপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসআরবি জানায়, সামাজিক যোগাযোগমাধ্যমে অস্ত্রের বানানো ও বিক্রির বিজ্ঞাপন ছড়িয়ে পড়ার পর বিষয়টি যাচাই-বাছাই শুরু করে এসআরবি। পরে গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, আবু মোহাম্মদ তৌকিরি নেওয়াজ আসিফের বাড়িতে অভিযান চালায় এসআরবি। অভিযানে দেশীয় অস্ত্র ও পাইপগান তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

এ সময় ১৬টি ছোট-বড় রামদা, চাকু ও চাপাতি, দুটি এয়ারগান, এক বক্স কার্তুজ, একটি ড্রিল মেশিন, একটি কাটার মেশিন ও একটি সামুরাই উদ্ধার করা হয়।

এসআরবি ১১ সিপিসি ২ কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন দেশীয় অস্ত্রর প্রদর্শন করতেন আসিফ। তা আমাদের নজরে আসলে গোয়েন্দা তৎপরতার মাধ্যমে খোঁজ খবর নিয়ে আজকে সন্ধ্যায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র আসিফ নামে এক যুবককে গ্রেফতার করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category