• বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৪ অপরাহ্ন
সর্বশেষ
মাছের খাদ্যে ন্যানো বিপ্লবের পথে যবিপ্রবি, দ্বিতীয় পেটেন্ট পেটেন্ট পেলেন যবিপ্রবি অধ্যাপক ড. মো. জাভেদ ব্রাহ্মণপাড়ায় ডাকাতি মামলার তিন আসামি গ্রেপ্তার, স্বর্ণালংকার ও টাকা উদ্ধার গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান দাউদকান্দিতে পুলিশের অভিযানে ১৫ জন গ্রেপ্তার, মোবাইল কোর্টে সাজাপ্রাপ্ত ১২ কুমিল্লায় সাঁড়াশি অভিযানে এক রাতে আটক ২৯৯, ১৫৯ জনের বিরুদ্ধে ব্যবস্থা বুড়িচংয়ের বারেশ্বরে কৃষিজমির মাটি-বালু লুটের মহোৎসব, অভিযোগের তির ওয়ার্ড যুবদলের সভাপতি দিকে দেবিদ্বারে জট খুলল ছাত্রদল নিয়ে রহস্যজনক পোস্টের : নতুন কমিটি গঠনের ঘোষণা জেলা সদস্য সচিবের চৌদ্দগ্রামে বিল্লাল হত্যা: তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে আসামিদের সঙ্গে যোগসাজশের অভিযোগ কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পেছনে ছিনতাই-ভিডিও ভাইরাল, আটক ৪ কুমিল্লায় নিখোঁজের দুই দিন পর পুকুরে মিলল ভারতীয় মেডিকেল শিক্ষার্থীর মরদেহ

গোমতীর চরে সবজি চাষে ১০ নারী কৃষাণীকে এক লাখ টাকা জেলা প্রশাসনের অনুদান

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।। / ১৬ Time View
Update : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬

কুমিল্লার আদর্শ সদর উপজেলার গোমতী নদীর সুবর্ণপুর চরে সবজি উৎপাদনে নিয়োজিত গ্রামীণ নারী কৃষি উদ্যোক্তা ও কৃষাণীদের উৎসাহিত করতে আর্থিক অনুদান প্রদান করেছে জেলা প্রশাসন।
বুধবার (৪ নভেম্বর) জেলা প্রশাসনের অর্থায়নে ১০ জন নারী কৃষাণীর প্রত্যেককে ১০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা অনুদান দেওয়া হয়।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, আদর্শ সদর, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত অনুদান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আকতার। এতে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কুমিল্লার উপপরিচালক মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজীব তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. নিজাম উদ্দিন, জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাফিদ খাঁন, অতিরিক্ত কৃষি কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা। এ সময় প্রায় ৫০ জন গ্রামীণ নারী কৃষাণী ও কৃষি উদ্যোক্তা অংশ নেন।
অনুষ্ঠান শেষে জেলা প্রশাসক ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক সুবর্ণপুর চরের বিভিন্ন সবজি খেত পরিদর্শন করেন। এ সময় তাঁরা নারী কৃষি উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন এবং চাষাবাদে তাঁদের বিভিন্ন সমস্যা ও প্রতিবন্ধকতার কথা শোনেন।
নারী কৃষি উদ্যোক্তাদের সমস্যাগুলো সমাধানে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন জেলা প্রশাসক রোজী আকতার। স্থানীয় পর্যায়ে নারী কৃষকদের কৃষিকাজে উৎসাহিত করা এবং তাঁদের উৎপাদন কার্যক্রম এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category