• শনিবার, ০২ মে ২০২৬, ১০:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
নারায়ণগঞ্জ সর্বোচ্চ বাংলাদেশ ২৪ ঘন্টায় ৮৯ মিলিমিটার বৃষ্টি কেরানীগঞ্জে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি নওগাঁ পত্নীতলায় ৭০ বোতল নিষিদ্ধ ফায়ারডিল সহ আটক ১ ফটিকছড়িতে সম্পত্তির লোভে প্রবাসীকে হত্যার চেষ্টায় স্ত্রী-পুত্র ও কন্যা গ্রেফতার মে দিবসে শ্লোগানে উত্তাল রংপুরের রাজপথ কালিরবাজার ইউনিয়ন বিএনপি নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে মহান মে দিবসের মিছিল ধর্ম হিংসার জন্য নয়, কল্যাণের জন্য: মির্জা ফখরুল অস্ত্রোপচারের পর সারজিসের সুস্থতা কামনা করলেন সাদিক কায়েম ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গ ঘিরে সহিংসতার আশঙ্কা, প্রতিরোধ করতে চান অমিত শাহ

কৃতকর্মের কারণে শেখ হাসিনাকে দলবলসহ পালাতে হয়েছে: ডা. জাহিদ

Reporter Name / ১৯৫ Time View
Update : মঙ্গলবার, ৩১ ডিসেম্বর, ২০২৪

ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিত্তের মালিক হলেও লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আজ মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নগরের একটি সম্মেলন কক্ষে সিলেট মহানগর বিএনপির প্রথম কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি।

ডা: জাহিদ হোসেন বলেন, ফ্যাসিস্ট সরকার সর্বক্ষেত্রে সীমাহীন লুটপাটের মাধ্যমে অর্থবিত্তের মালিক হলেও লজ্জায় পালিয়ে বেড়াতে হচ্ছে। নিজের ও দলের কৃতকর্মের কারণে লক্ষ্মণ সেনের মতো হাসিনাকে দলবলসহ পালিয়ে যেতে হয়েছে। পতিত স্বৈরাচারের পূর্বপুরুষেরাও ফ্যাসিবাদী রূপ ধারণ করেছিলো। তারা সবসময়ই মানুষের অধিকার হরণ করেছে।

এসময় তিনি আরও বলেন, গণহত্যাকারীদের (আওয়ামী লীগ) আগে বিচারের মুখোমুখি হতে হবে, তারপর জনগণ সিদ্ধান্ত নেবে তারা রাজনীতি করতে পারবে কি-না।

কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা তাহসিনা রুশদির লুনা, ড. মো এনামূল হক চৌধুরী, আরিফুল হক চৌধুরী, জি কে গৌছসহ মহানগর বিএনপির নেতাকর্মীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category