• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

যত দ্রুত নির্বাচন, ততই দেশের জন্য মঙ্গল: আমীর খসরু

অনলাইন ডেস্ক / / / ৭৮ Time View
Update : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি জনগণের দল, সবসময় তারা জনগণের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে। যত দ্রুত নির্বাচন দেওয়া যায়, ততই দেশের জন্য মঙ্গল, নির্বাচিত সরকারের কোনো বিকল্প নেই।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় লালখান বাজার এলাকায় কম্বল বিতরণ পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের জনগণ নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করে আছে, গত ১৫-১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। তাই যত দ্রুত নির্বাচন দেওয়া যায় ততই মঙ্গল।

সমাবেশে সভাপতিত্ব করেন বিএনপি নেতা অ্যাডভোকেট কাশেম মজুমদার। উপস্থিত ছিলেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট আব্দুস সাত্তার, শফিকুর রহমান স্বপন, শাহ আলম, জাহাঙ্গীর আলম দুলাল, এমআর মঞ্জু, ইউসুফ জামাল, ওমর ফারুক, নাসিম আলম, নূর হোসেন উজ্জ্বল, নাসরিন বাপ্পি, অ্যাডভোকেট সানজিদা প্রমুখ।

এর আগে ১৩ নম্বর পাহাড়তলী ওয়ার্ডের ঝাউতলায় এক সমাবেশ কম্বল বিতরণ করেন আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি নেতা মোহাম্মদ মনিরের সভাপতিত্বে ও যুবদল নেতা আব্দুল হামিদ পিন্টুর পরিচালনায় সমাবেশে বক্তব্য দেন মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক শফিকুর রহমান স্বপন, শাহ আলম, ইয়াসমিন চৌধুরী লিটন, মনজুর আলম চৌধুরী, জাহাঙ্গীর আলম দুলাল, এমআর মঞ্জু, চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দল সভাপতি এইচএম রাশেদ খান, বিএনপি নেতা আব্দুল গনি, স্বেচ্ছাসেবক দল নেতা আসাদুজ্জামান দিদার, ওয়াকিল হোসেন, যুবদল নেতা গুলজার হোসেন মিন্টু, হেলাল, আক্তার হোসেন, জাকির হোসেন প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category