• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

আ. লীগ বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে: মান্না

অনলাইন ডেস্ক / / / ৮৫ Time View
Update : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫

নাগরিক ঐক্যের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি মাহমুদুর রহমান মান্না বলেছেন, আওয়ামী লীগ এ দেশের মানুষের কাঙ্ক্ষিত নির্বাচন, বিচার ও প্রশাসনিক ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। ক্ষমতায় থেকে তারা লুটপাটের রাজত্ব কায়েম করেছে। গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে ৷

বুধবার (২৯ জানুয়ারি) বিকেলে বগুড়ার শিবগঞ্জ উপজেলা সদরের শহীদ মীর মুগ্ধ স্কয়ার চত্বরে যুব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ৷

মাহমুদুর রহমান মান্না বলেন, আপনারা কেউ ভোট দিতে পারেননি। ভোট দিতে গিয়ে জেনেছেন ভোট আগেই হয়ে গেছে। দিনের ভোট রাতেই হয়েছে, বিকেলে শুধু তাদের বিজয়ী প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এখন নতুন বাংলাদেশ গড়ার সময় এসেছে। তাই দেশের মানুষকেই তাদের পছন্দের সরকার নির্বাচিত করতে হবে।

তিনি বলেন, শেখ হাসিনা হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের বাইরে পাচার করেছে। এমনকি তার (শেখ হাসিনা) পিয়নও ৪শ কোটি টাকার মালিক হয়েছেন।

শিবগঞ্জ উপজেলা যুব ঐক্যর সভাপতি অমিত হাসানের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন- কেন্দ্রীয় নাগরিক ঐক্যর সদস্য আব্দুর রাজ্জাক সজিব, উপজেলা নাগরিক ঐক্যর আহ্বায়ক শহিদুল ইসলাম, সাইদুর রহমান সাগর, এনামুল হক সরকার, হারুনুর রশিদ, সৈকত আমিন বিদ্যুৎ, সাজু আলম, আনোয়ার হোসেন, মাহবুব মোরশেদ হীরা, যুব ঐক্যর রিমন, সৌরভ, নাইম, মোস্তফা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category