• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:১৮ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

সেনাবাহিনী প্রধানের পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন

ডেস্ক নিউজ: / ৭৭ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫

সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি, আজ খাগড়াছড়ি এর অন্তর্গত একটি সেনা ক্যাম্প পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি ক্যাম্পের সকল সদস্যদের সাথে মতবিনিময় করেন এবং তাদের মনোবল ও কর্মতৎপরতা ধরে রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। এ সময় তিনি দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাসদস্যদের নিষ্ঠা ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন এবং পার্বত্য অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি স্থিতিশীল রাখতে আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করেন। অতঃপর, ক্যাম্প পরিদর্শন শেষে সেনাপ্রধান বান্দরবান এর অন্তর্গত একটি জোন সদর পরিদর্শন করেন।

পরিদর্শনকালে, তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করেন এবং পার্বত্য এলাকায় উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সকল সেনা সদস্যদেরকে তাদের বর্তমান কর্মকাণ্ড ও সাহসিকতার জন্য ধন্যবাদ জানান এবং ঈদের অগ্রিম শুভেচ্ছা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category