• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০২:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

২০১৫ পিস ইয়াবাসহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: / ১১৬ Time View
Update : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪

র‌্যাব-৭, চট্টগ্রামের মাদকবিরোধী অভিযানে চন্দনাইশ থানা এলাকা হতে ২০১৫ পিস ইয়াবা উদ্ধার সহ দুইজন মাদক ব্যবসায়ী গ্রেফতার। র‌্যাব-৭, চট্টগ্রাম গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানাধীন দোহাজারী পৌরসভার ৭ নং ওয়ার্ড এর নাসির মোহাম্মদ পাড়ার একটি টিনশেড ঘরের ভিতরে মাদকদ্রব্য ইয়াবা মজুদ রেখে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে গত ২৪ সেপ্টেম্বর ২০২৪ র ০৩.৩০ মিনিট র‌্যাব-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল বর্নিত এলাকায় অভিযান পরিচালনা করে আসামি ১। মোঃ মতিউর রহমান (৪৪), পিতা- মৃত আফতাব উদ্দিন, সাং- কেন্দুয়া, থানা- তারাকান্দা, জেলা- ময়মনসিংহ, বর্তমানে- নাসির মোহাম্মদ পাড়া, ৭ নং ওয়ার্ড, দোহাজারী পৌরসভা, থানা- চন্দনাইশ, জেলা- চট্টগ্রাম এবং ২। মোঃ হাসান (৪০) (রোহিঙ্গা), পিতা- মৃত আব্দুল জব্বার, সাং- ১১ নং রোহিঙ্গা ক্যাম্প, মাঝি জমির হোসেন, ২ নং বালুখালী, থানা- উখিয়া, জেলা- কক্সবাজার’দের আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশিকালে আসামিদের পরিহিত প্যান্টের পকেট থেকে নিজ হাতে বের করে দেওয়া মতে ২০১৫ পিস ইয়াবা উদ্ধার সহ আসামিদের গ্রেফতার করা হয়। আটককৃত আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কক্সবাজার হতে মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে পরবর্তীতে চট্টগ্রাম জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের নিকট খুচরা ও পাইকারি বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদক এর আনুমানিক মূল্য ৬ লাখ টাকা।

গ্রেফতারকৃত আসামিদের এবং উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে তাদেরকে চট্টগ্রাম জেলার চন্দনাইশ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category