• বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
সর্বশেষ
রামবা’র ৩১ সদস্য বিশিষ্ঠ পূর্ণাঙ্গ কমিটি গঠন পাবনার ভাঙ্গুড়ায় আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা সুমন আহম্মেদ গ্রেফতার এবার তিন সাগর-উপসাগর অবরোধের হুঁশিয়ারি ইরানের রাজধানীতে বহুতল ভবনের আগুন ২ ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে যুদ্ধের সুযোগে প্রতি ঘণ্টায় ৩ কোটি ডলার আয়! স্থায়ীভাবে হরমুজ প্রণালী খুলে দিয়েছি, এতে চীন খুবই খুশি হবে: ট্রাম্প দুই সপ্তাহে এলো ১৬১ কোটি ডলার রেমিট্যান্স দক্ষিণ হালিশহরে বিএইচ নলেজ ফেয়ার স্কুলের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন মার্কিন অবরোধকে ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়ে হরমুজ পার হলো ইরানি সুপারট্যাঙ্কার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের সরকারি অনুদানের আবেদন শুরু, শেষ সময় ১৬ এপ্রিল

ভারতের আদালত থেকে জামিন পেলেন পিকে হালদারদের ৩ সহযোগী

অনলাইন ডেস্ক / / / ১১৪ Time View
Update : শনিবার, ৫ অক্টোবর, ২০২৪

গ্লোবাল ইসলামী (সাবেক এনআরবি গ্লোবাল) ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক প্রশান্ত কুমার (পি কে) হালদারের তিন সহযোগীর জামিন আবেদন মঞ্জুর করলেন কলকাতার আদালত।

তারা হলেন- পি কে হালদারের ভাই প্রাণেশ হালদার, ইমাম হোসেন ওরফে ইমন হালদার এবং শর্মী হালদার ওরফে আমানা সুলতানা। আড়াই বছর পর শর্তসাপেক্ষে তারা জামিন পেয়েছেন। শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যায় তাদের জামিন মঞ্জুর করেন কলকাতার ব্যাঙ্কশাল কোর্ট। এতদিন ধরে তারা ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরের (ইডি) জিজ্ঞাসাবাদের আওতায় ছিলেন।

জামিনের জন্য সবাইকে ৫ লাখ রুপির বন্ড জমা দিতে বলা হয়েছে। জামিন পেলেও তারা ভারতের বাইরে যেতে পারবে না। আদালতের প্রতিটি শুনানিতে উপস্থিত থাকতে হবে তাদের। আগামী সোমবার (৭ অক্টোবর) তাদের জামিন হতে পারে।

এদিন সকালে পিকে হালদারসহ ৬ অভিযুক্তকে আদালতে তোলা হয়। অভিযুক্তদের আইনজীবী মিলন মুখার্জী সবারই জামিনের আবেদন করেছিলেন। তাতে বাধা দেয় ইডির আইনজীবী অরিজিত চক্রবর্তী। ইডির পক্ষ থেকে বলা হয়, মামলার ট্রায়াল শুরু হয়েছে, জামিন দেওয়া ঠিক হবে না।

মিলন মুখার্জী বলেন, আড়াই বছর হয়ে গেছে। ভারতীয় আইন অনুযায়ী, মানিলন্ডারিং মামলায় অভিযুক্তরা দোষী সাব্যস্ত হলে ৭ বছর জেল হতে পারে। কিন্তু তার আগে আড়াই বছর জেল হেফাজতে থাকলে তাকে জামিন দেওয়ায় কোনো সমস্যা থাকতে পারে না। তাহলে এখানে সমস্যা কোথায়?

দুই পক্ষের বাদানুবাদ শোনার পর তিনজনকে শর্তসাপেক্ষ জামিন দেন আদালত। প্রশান্ত হালদার ওরফে শিবশঙ্কর হালদার, স্বপন কুমান মিস্ত্রী এবং উত্তম কুমার মিস্ত্রীর জামিন না মঞ্জুর করেন আদালত। আগামী ৮ নভেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য রয়েছে।

২০২২ সালের ১৪ মে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার বৈদিক ভিলেজ থেকে হালদারদের গ্রেপ্তার ইডি। তাদের বিরুদ্ধে প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট-২০০২ অর্থাৎ অবৈধভাবে অর্থপাচার এবং দুর্নীতি প্রতিরোধ আইনে মামলা হয়েছে। পিকে হালদার ও তার ৫ সহযোগী কলকাতার প্রেসিডেন্সি জেলে রয়েছেন। পিকের নারী সহযোগী আমিনা সুলতানা আছেন কলকাতার আলিপুর সংশোধনাগারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category