• বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
র‍্যাব-১১ অভিযানে প্রাইভেটকারসহ ৬ বস্তা গাঁজা উদ্ধার, গ্রেফতার দুই  মুরাদনগরে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের ৮ দিনেও ধরা পড়েনি আসামি, আতঙ্কে পরিবার বরুড়ায় নিখোঁজ শিশু আজমাঈনের মরদেহ উদ্ধার! বানারীপাড়ায় রাজুর বিরুদ্ধে চাঁদাবাজি-সন্ত্রাসের অভিযোগ, হামলার শিকার বাবা ও ছেলে ইস্টার আইল্যান্ডে ৪.৭ মাত্রার ভূমিকম্প ইরান হয় অত্যন্ত দক্ষতার সঙ্গে আলোচনা করছে, নয়তো কৌশলে এড়িয়ে যাচ্ছে: জার্মান চ্যান্সেলর সংসদীয় রীতির প্রতি শ্রদ্ধা, সংসদ নেতার আসনে না বসে পেছনে বসলেন তারেক রহমান ‘ইরানের মজুত মিসাইল ও ড্রোন দিয়ে বছরের পর বছর যুদ্ধ চালানো সম্ভব’ বার অ্যাসোসিয়েশনের নির্বাচনকে ঘিরে সুপ্রিম কোর্টে উত্তেজনা রাজা চার্লস ট্রাম্পের চাচাতো ভাই, শুনে প্রেসিডেন্ট বললেন—‘ওয়াও!’

নরসিংদীতে চাঁদার জন্য সাংবাদিকদের পিকনিক বাসে হামলা, আহত ১০

অনলাইন ডেস্ক / / ৬৭ Time View
Update : সোমবার, ২৬ জানুয়ারি, ২০২৬

নরসিংদীর মাধবদীতে অবকাশযাপন কেন্দ্র ‘ড্রিম হলিডে পার্ক’র সামনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) পিকনিক বাসে চাঁদা চেয়ে হামলা করেছে একদল সন্ত্রাসী। এতে প্রায় ১০ জন আহত হয়েছেন, এদের মধ্যে ছয়জন রক্তাক্ত হয়েছেন।

সোমবার (২৬ জানুয়ারি) বিকেলে পিকনিক শেষে পার্কের সামনে এ হামলার ঘটনা ঘটে। এতে জড়িত দুজনকে আটক করেছে পুলিশ।

আক্রান্ত সাংবাদিকরা জানান, বার্ষিক ফ্যামিলি ডে উদযাপনে ক্র্যাবের ৩০০ সদস্য ও তাদের পরিবারের সদস্যরা সোমবার সকালে ড্রিম হলিডে পার্কে যান। পার্কের বিপরীতে একটি খালি জায়গায় তাদের বহনকারী কিছু বাস পার্কিং করা হয়। পার্কে দিনভর আনন্দ উৎসব শেষে বিকেলে তারা ঢাকায় ফিরতে বাসে ওঠেন। তখন স্থানীয় একদল সন্ত্রাসী কিছু বাস আটকে চাঁদা দাবি করে।

সাংবাদিকরা তাদের বোঝানোর চেষ্টা করলে ওই সন্ত্রাসীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘবদ্ধ হয়ে অতর্কিত হামলা করে।  এতে নারী-শিশুসহ বাসে থাকা যাত্রীরা ভয়-আতঙ্কে কান্না-চিৎকার শুরু করেন। হামলায় সাংবাদিক ফয়েজ, সাংবাদিক শাহেদ, সাংবাদিক মহসিনসহ প্রায় ১০ জন আহত হন। তবে সাংবাদিকদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ তখনই সেখানে গিয়ে দুজনকে আটক করে।
সাংবাদিকরা জানান, ক্র্যাব সদস্য শাহেদ বেশ কয়েক বছর আগে টঙ্গী এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে মাসের পর মাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। একসময় তার মাথার খুলি ফ্রিজে রেখে পরে অস্ত্রোপচার করেন চিকিৎসকরা। সেই মাথায় তাকে বারবার আঘাত করে রক্তাক্ত করেছে সন্ত্রাসীরা।

ঘটনাস্থল থেকে এক সাংবাদিক বলেন, তাদের হাতে রড ছিল, বাসে আগুন দিয়ে সবাইকে মেরে ফেলার হুমকি দিয়েছিল। মদ্যপ অবস্থায় যা-তা ভাষায় গালিগালাজ করে এবং হুমকি দেয়।

গাড়িতে থাকা নারী ও শিশুদের জন্য বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয় তখন।  এ বিষয়ে ক্র্যাবের সভাপতি মির্জা মেহেদী তমাল বাংলানিউজকে বলেন, আমরা মাধবদী থানায় অবস্থান করছি। পুলিশ দুজনকে হাতেনাতে আটক করেছে।যোগাযোগ করলে পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বাংলানিউজকে বলেন, এ বিষয়ে সংশ্লিষ্টদের ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category