• সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি স্মরণে হাদল বড় বিল সৈকতে পানশী নৌকা বাইচ-২০২৬; সিজন-৪’ অনুষ্ঠিত কমলনগরে রাতের আঁধারে হাজিরহাট বাজারের মডেল মসজিদের জমি দখল- ৯৯৯-এ বলেও মিলেনি কোন প্রতিকার বুড়িচংয়ে সম্পত্তি নিয়ে বিরোধ, বাবা-মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুরের অভিযোগ ছেলের বিরুদ্ধে মাননীয় ভূমি মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ: ব্রাহ্মণপাড়ায় বার বার অভিযোগেও বন্ধ হচ্ছে না অবৈধ ড্রেজার! ৩৯ নং ওয়ার্ডের কয়েকটি পূজা মন্ডপ পরিদর্শন করলেন ইসরাফিল খসরু কুমিল্লায় যুবদল নেতা কাউছার হত্যা: ৭ দিনের রিমান্ডে ২ যুবক পূজামণ্ডপের নিরাপত্তায় ২৪ ঘণ্টা সজাগ পুলিশ:কুমিল্লায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি দাউদকান্দিতে ৫ কেজি গাঁজাসহ নারী গ্রেপ্তার, পরোয়ানাভুক্ত আরও ২ ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার চান্দিনায় গৃহবধূর মৃত্যু: স্বামীসহ পরিবারের সদস্যরা পলাতক

নরসিংদীতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে ডিজেসির মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক / / ৯২ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারী, ২০২৬

নরসিংদীর ড্রিম হলিডে পার্কের সামনে সাংবাদিকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঢাকা জার্নালিস্ট কাউন্সিল (ডিজেসি) আয়োজিত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব) -এর সাবেক সভাপতি, ডিজেসির উপদেষ্টা পরিষদের সদস্য খায়রুজ্জামান কামাল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য আবু হানিফ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী সদস্য রাজু আহম্মেদ, আরজেএফ- এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, ডিজসির সহ সভাপতি হালিম মোহাম্মদ।

সংগঠনের সভাপতি ইকরামুল কবীর টিপুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মোস্তাকের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তারা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবী করেন। আগামী বৃহস্পতিবারের মধ্যে ঘটনার মুল নায়কসহ সকল আসামীকে গ্রেফতার করা না হলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে হুশিয়ারি উচ্চারণ করেন বক্তারা।

গত ২৬ জানুয়ারী বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন ক্র্যাবের ফ্যামিলি ডে অনুষ্ঠিত হয় নরসিংদীর ড্রিম হলিডে পার্কে। সেখানে সাংবাদিকদের বহনকারী যানবাহন থেকে চাঁদা দাবী করে স্থানীয় চিহ্নিত সন্ত্রাসীরা। সাংবাদিকরা প্রতিবাদ করলে সন্ত্রাসীরা সংঘবদ্ধভাবে হামলা চালায়। এতে ডিজেসির দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম সাহেদ, স্থায়ী সদস্য, এস এম ফয়েজ ও মহসিন কবীরসহ ১০ জন সাংবাদিক আহত হন।এসময় আরো উপস্থিত ছিলেন ডিজেসির সদস্য সাগর, সাব্বির জুবায়ের।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category